ক্রিকেট বিশ্বের কাছে ধীরে-ধীরে ‘নিষিদ্ধ জায়গা’ হয়ে উঠছে পাকিস্তান

ঘোর অন্ধকার দেখা দিয়েছে পাক ক্রিকেটের আকাশজুড়ে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘোর অন্ধকার দেখা দিয়েছে পাক ক্রিকেটের আকাশজুড়ে। ক্রিকেট দুনিয়ার কাছে ‘নিষিদ্ধ জায়গা’ হয়ে উঠতে চলেছে পাকিস্তান। এশিয়ার এই দেশটি খেলাধুলোর জগতে আগেই অনেকাংশে জৌলুস হারিয়েছে। আর সম্প্রতি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেট দলের পাক সফর বাতিল যেন সেটাকে আরও জীবন্ত করে তুলেছে।

নিরাপত্তা জনিত কারণে সিরিজ বাতিল করে কিউয়িরা। একেবারে অন্তিম লগ্নে এসে ক্রিকেটারদের মাঠে নামতে মানা করেন নিউজিল্যান্ড সরকার। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভরসা দিলেও কাজ হয়নি। ফলে সিরিজ বাতিল করে দেশে ফেরার বিমান ধরেন ব্ল্যাকক্যাপসরা।

কিউয়িদের পথই অনুসরণ করেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। তারাও নিরাপত্তার কারণে আগামী অক্টোবর মাসে হতে চলা সফর বাতিল করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ক্রিকেটারদের নিরাপত্তা তাদের কাছে সবথেকে আগে।

কিন্তু কেন এটা হচ্ছে? কী কারণে, পাকিস্তানে ক্রিকেট খেলতে নিরাপত্তার অভাব বোধ হচ্ছে? সরকারই বা কী করছে? এর জন্য কী করা উচিত? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

তবে বিশেষজ্ঞদের অনেকেরই মত, এরজন্য পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং তালিবানি সংযোগই দায়ী। তারা মনে করছেন সরকার এখনও দেশের রাজনৈতিক অস্থিরতাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেননি। আর তালিবানি সংযোগ এবং সন্ত্রাসবাদীদের জায়গা দেওয়াটা বরাবরই করত পাকিস্তান। যার ফল এখন ভুগতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। দেশের মাটিতে সিরিজ হচ্ছে না।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস