বিশ্বকাপ খেলতে ভারতে আসার ভিসা পেলেন বাবর আজমরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ঠ্যালার নাম বাবাজি। বিশ্বকাপ খেলতে বাবর আজমদের ভারতে যাওয়ার ভিসা মঞ্জুর করা নিয়ে টালবাহানা চালাচ্ছিল ইসলামাবাদের ভারতীয় দূতাবাস। সোমবারই এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে আইসিসি’কে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর তার কয়েক ঘন্টার মধ্যেই সুড়সুড় করে বাবর আজমদের ভিসা মঞ্জুর করল মোদি সরকার। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানের খেলোয়াড়দেরও ভিসা মঞ্জুর করা হয়েছে। ভিসা পাওয়ায় মঙ্গলবারই দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন বাবর আজমরা। পরের দিন বুধবার ভারতের উদ্দেশে পাড়ি দেবেন। 

পিসিবি সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য মোট ৩৩ জনের ভিসা চেয়ে গত ১৯ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। পাকিস্তান ক্রিকেট দলের সম্পূর্ণ সূচিও জানানো হয়েছিল। ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন, দ্রুতই বাবর আজমদের ভিসা মঞ্জুর করা হবে। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত তা মঞ্জুর করা হয়নি। ফলে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার পরিকল্পনায় রদবদল ঘটাতে হয়।

ভারতীয় কর্তৃপক্ষের ভিসা নিয়ে নোংরামির প্রতিবাদে আইসিসির কাছেও নালিশ জানায় পিসিবি। এমনকি বিশ্বকাপ খেলতে না যাওয়ারও হুমকি দেন পিসিবি কর্তারা। আর ওই হুমকিতেই কাজ হয়। সোমবার রাতেই ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে পাক ক্রিকেট বোর্ডকে ভিসা মঞ্জুরের কথা জানানো হয়। বাবর আজমদের পাসপোর্ট সংগ্রহের কথা জানানো হয়। রাতে পিসিবির মুখপাত্র উমর ফারুখ কালসন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বাবর আজমদের ভিসা মঞ্জুর করার বিষয়টি জানানো হয়েছে। রাতেই দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে দল।’ উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছেন বাবর আজমরা। ১৪ অক্টোবর মুখোমুখি হবে চিরশত্রু ভারতের।

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের