সুপার এইটে নতুন মোড়, সেমিফাইনালের টিকিট পেতে যা যা করতে হবে পাকিস্তানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের কাছে মাত্র ২ উইকেটে হেরে যায় পাকিস্তান। এই জয়ের ফলে ইংল্যান্ড নিশ্চিত করে নেয় সেমিফাইনালের টিকিট, আর পাকিস্তানের সামনে শেষ চারে ওঠার পথ হয়ে ওঠে আরও কঠিন। যদিও এখনও অঙ্কের হিসেবে পুরোপুরি ছিটকে যায়নি সালমান আগার দল।

গ্রুপ-২ থেকে সুপার এইটে পাকিস্তানের আর একটি ম্যাচ বাকি রয়েছে। পাল্লেকেলেতে আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এটি এই গ্রুপের শেষ ম্যাচ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে প্রথম শর্ত, এই ম্যাচে জয় অবশ্যই প্রয়োজন।

আরও পড়ুন: পাক-ইংল্যান্ড দ্বৈরথে বিয়ার ছোঁড়ার অভিযোগে উত্তাল গ্যালারি, ভাইরাল ভিডিও 

তবে শুধু শ্রীলঙ্কাকে হারালেই কাজ শেষ হবে না। পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও। গ্রুপ-২-এর পয়েন্ট তালিকায় চোখ রাখলে ছবিটা আরও পরিষ্কার হয়। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। একটি ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার কারণে দুই দলই পেয়েছে এক পয়েন্ট। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান, আর এক ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। 

এই গ্রুপে ইংল্যান্ড ও পাকিস্তান একটি করে ম্যাচ খেলবে, আর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা খেলবে দুটি করে ম্যাচ। সুপার এইটের দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সেমিফাইনালে। যদি পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে তাদের অভিযান সেখানেই শেষ হয়ে যাবে। আরেকটি অদ্ভুত সম্ভাবনাও রয়েছে, যদি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় এবং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচও বৃষ্টির কবলে পড়ে, তবে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ২। সেক্ষেত্রে রানরেটের হিসেবেই নির্ধারিত হবে কে যাবে সেমিফাইনালে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১