পিতৃহারা হলেন পার্থিব প্যাটেল

বাবার প্রয়াণের খবর পার্থিব নিজেই টুইট করে সকলকে জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতৃহারা হলেন পার্থিব প্যাটেল। টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের বাবা অজয়ভাই বিপিনচন্দ্র প্যাটেল পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। বাবার প্রয়াণের খবর পার্থিব নিজেই টুইট করে সকলকে জানিয়েছেন। টুইটে আবেগপ্রবণ বার্তা দিয়ে পার্থিব লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাবা অজয়ভাই বিপিনচন্দ্র প্যাটেল আর আমাদের মধ্যে নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

শেষ দু’বছর পার্থিব প্যাটেলের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। ২০১৯ সালে সোশ্যায় মিডিয়াতে বাবা শারীরিক অবস্থার কথা সকলকে জানিয়েছিলেন তিনি। তখন আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সময় পার্থিব জানিয়েছিলেন যে তাঁর বাবা ব্রেন হ্যামারেজে ভুগছেন।

২০২০ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন পার্থিব। ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিলেও ধারাভাষ্যকার হিসেবে নতুন ইনিংস শুরু করেন তিনি।

এখনও পর্যন্ত বিশ্বের সর্ব থেকে কম বয়সী উইকেটরক্ষকের তালিকায় তাঁর নামটাই সবার ওপরে রয়েছে। মাত্র ১৭ বছর ১৫২ দিন বয়সে গ্লাভস হাতে ভারতীয় সিনিয়র দলের হয়ে উইকেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন পার্থিব। যেই রেকর্ড আজও অক্ষত আছে।

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী