চির ঘুমে ফুটবলের রাজা পেলে, মঙ্গলবার শেষকৃত্য

বৃহস্পতিবার রাতেই চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরঘুমে ঢলে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মাঠে অনেক হারা ম্যাচে দলকে জিতিয়েছেন। নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন বিশ্বের কোটি-কোটি ফুটবলপ্রেমীকে। কিন্তু জীবনযুদ্ধে জিততে মারলেন না ফুটবলের রাজা পেলে। মৃত্যুর কাছে হার মানতে হল। বৃহস্পতিবার রাতেই চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরঘুমে ঢলে পড়েছেন। আর কালো মানিকের প্রয়াণ সংবাদে শোকাচ্ছন্ন গোটা বিশ্ব। আগামী মঙ্গলবার জন্মভিটে স্যান্টোসে শেষকৃত্য সম্পন্ন হবে।

গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন ফুটবল সম্রাট। কিডনি সংক্রান্ত সমস্যার পাশাপাশি কোলনে ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। ২০১৫ সালে স্নায়ুর সমস্যায় মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয় তার। কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কিংবদন্তি। গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ভর্তি হন। অস্ত্রোপচারও করা হয়। চলতি বছরে বিশ্বকাপ চলাকালীন ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মাঝে সুস্থ হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় শারীরিক অবস্থার আচমকা অবনতি ঘটে। ফুটবল রাজার অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরিবারের সদস্যদের জরুরি তলব করেন চিকি‍ৎসকরা। কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কালো মানিক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করার মতো রেকর্ড দখলে রয়েছে পেলের। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সেই ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন। ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। একুশ বছরের ক্যারিয়ারে ১,৩৬৩টি ম্যাচে ১,২৮১টি গোল করেছেন। দেশের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭টি গোল করেছেন। ১৯৭০ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কারও জেতেন তিনি। ২০০০ সালে তাঁকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত করে ফিফা।

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক