দিল্লির যন্তরমন্তরে কুস্তিগীরদের ধর্নায় সামিল প্রিয়াঙ্কা গান্ধি

শনিবার সাতসকালেই সবাইকে চমকে দিয়ে ধর্নাস্থলে হাজির হন তিনি।

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যন্তরমন্তরে ধর্নায় বসা কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা গা্ন্ধি। আজ শনিবার সাত সকালেই তিনি পৌঁছে যান ধর্নাস্থলে। কথা বলেন সাক্ষী মালিক, বিনেশ ফোগত সহ আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে। তাঁদের পাশে দাঁড়ানোরও আশ্বাস দেন।

জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা কাইজারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে গত ২৪ এপ্রিল থেকে যন্তরমন্তরে ধর্নায় বসেছেন দেশের খ্যাতনামা কুস্তিগীররা। যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে রাজনৈতিক দলগুলি থেকে সাধারণ মানুষের সমর্থনও চেয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীরা আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থন জানিয়েছেন।

এদিন সকালে যন্তরমন্তরে কুস্তিগীরদের আন্দোলনে সামিল হওয়ার পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকাকেও বিঁধেছেন প্রিয়াঙ্কা গান্ধি। শুক্রবার রাতে কনট প্লেস থানায় যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে যে এফআইআর করেছে দিল্লি পুলিশ তা প্রকাশ্যে আসার দাবি জানিয়েছেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘দিল্লি পুলিশের ওপরে আমার মোটেও আস্থা নেই। কেন এফআইআর কপি অভিযোগকারীদের দেওয়া হলো না?’ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব বিষয়ে কথা বললেও দেশকে যারা গর্বিত করেছেন তাঁদের তোলা অভিযোগ নিয়ে কেন নীরব হয়ে রয়েছেন সেই প্রশ্নও তুলেছেন প্রিয়াঙ্কা।

 

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ