টিকিট না পেয়ে বাংলাদেশ স্টেডিয়ামের গেট ভাঙচুর,পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে টিকিট নিয়ে বিশৃঙ্খলা পৌঁছোল চরম উত্তেজনায়। সোমবার (৩০ ডিসেম্বর) বিপিএল শুরুর দিন শুরু হল শোরগোল। টিকিট না পেয়ে ক্ষোভে বাংলাদেশ স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা। শুধু তাই নয় আটকে দেওয়া হল মেহেদী হাসান মিরাজের গাড়ি। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করল পুলিশ।

সোমবার বেলা এগারোটা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা। হঠাৎ কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তাঁরা। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাঠিপেটা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত।

সম্প্রতি টিকিট কাটা নিয়ে উত্তাল বাংলাদেশ। ঘটনাটির সূত্রপাত হয় রবিবার(২৯ ডিসেম্বর। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছিল, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোন বুকে টিকেট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায়। মধুমতি ব্যাংকের শাখাগুলোতে টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে উঠেছেন দর্শকেরা। সোমবার বিপিএল শুরুর দিন ছাড়িয়ে গেল সবকিছু। বাংলাদেশের খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। বর্তমানে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের