৭২৫ কোটি টাকা নিয়ে ঝামেলা পিএসজি ও এমবাপ্পের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফ্রেঞ্চ লিগ আইনি কমিশনের আদেশ কিলিয়ান এমবাপ্পে-কে বোনাস ও বেতন বাবদ সাড়ে পাঁচ কোটি ইউরো দিতে হবে প্যারিস সেন্ট জার্মান ক্লাবকে। কিন্তু এই আদেশ প্রত্যাখ্যান করে প্যারিসের এই ক্লাবটি। এমনকি পিএসজি স্পষ্ট জানিয়ে দেয় তারা আইনি লড়াই লড়তেও রাজি আছে। তবে আইনি লড়াই, দাবি-দাওয়া এসবকে সরিয়ে রেখে কমিশন দুই পক্ষকে মধ্যস্থতা করার পরামর্শ দিয়েছিল। কিন্তু এমবাপ্পেই তা প্রত্যাখ্যান করেন।

জুলাই মাসেই রিয়েল মাদ্রিদে পা রেখেছেন এমবাপ্পে। কিন্তু তাঁর দাবি পিএসজি-তে থাকাকালীনই তিনি ক্লাবের থেকে সাড়ে পাঁচ কোটি ইউরো পান। কিন্তু তাঁর এই দাবি এক নিমেষেই উড়িয়ে দিয়েছে পিএসজি। ক্লাবের দাবি, অনেক আগে থেকেই নিজের প্রাপ্য অর্থ ছেড়ে দেন কিলিয়ান। তাই খুব স্বাভাবিকভাবেই ক্লাবের কাছে তাঁর আর কোনও পাওনাই আর বাকি নেই। বুধবার কমিশনের একটি আইনি শুনানি ছিল। যেখানে মুখোমুখি হয়েছিল ক্লাবের কর্মকর্তারা ও কিলিয়ান এমবাপ্পের প্রতিনিধিরা। সেখানে কমিশন ক্লাবকে স্পষ্ট জানায়, এক স্তাহের মধ্যে কিলিয়ানের পাওনা টাকা মিটিয়ে দিতে হবে।

প্রত্যুত্তরে ক্লাবও জানায়, “এই বিষয়ে কমিশনের পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আইনি সুযোগ খুবই সীমিত। এই মামলা আদালত পর্যন্ত নিয়ে যেতেই হবে। সামনের মাসে সমস্ত ঘটনা পিএসজি তুলে ধরবে।” ৭ বছর পিএসজি-তে কাটিয়েছেন এমবাপ্পে। শেষ চুক্তি তিনি সই করেছেন ২০২২ সালে। দুই বছরের চুক্তির সঙ্গে এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও তা প্রত্যাখ্যান করেন কিলিয়ান। বর্তমানে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা আদালত পর্যন্ত এগোতে পারে।

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক