ICC WORLD CUP 2023- প্রকাশিত হল একদিনের ক্রিকেটের ব্র্যান্ড

Share:

নিজস্ব সংবাদদাতা : চলতি বছরেই ভারতের মাটিতে শুরু হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের এই আসরের জন্য রবিবার ইন্টারন্যাশানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (ICC) ব্র্যান্ড উদ্বোধন করল। আজ থেকে ঠিক ১২ বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপ খেতাব জয় করেছিল ভারত। তারই ১২ বছর পূর্তি উপলক্ষ্যে (ICC)-র এই উপহার। এই ব্র্যান্ডের নামকরণ করা হয়েছে নভরাসা।

উল্লেখ্য, ২০১১ সালে ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের মহারণের আয়োজন করলেও ২০২৩-এর বিশ্বকাপের আয়োজনের ভারত একাই পেয়েছে।

এই নভরাসা শব্দের মূল অর্থ হচ্ছে, আনন্দ, শক্তি, বেদনা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। আর এই লোগো দর্শকদের সামনে আসতেই সমর্থকদের উন্মদনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও জানতে পড়ুন: ভারতের পাঠ্যপুস্তকে বাবর আজম https://www.live.eimuhurte.com/sports/babar-azam-in-indian-book/

এই প্রসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা জানান, এখনও বিশ্বকাপ শুরু হতে মাস ছয়েক বাকি। তার আগেই ক্রিকেটের মহারণের লোগো উন্মোচন হয়ে যাওয়া মানেই বিশ্বকাপ নিয়ে উত্তাপ শুরু হয়ে গেল। এবার যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ তাই আমি মুখিয়ে রয়েছি। আমরা সর্বতোভাবে চেষ্টা করবো এবার ট্রফি জয় করতে।

লোগো উন্মোচন হলেও (ICC) এখনও বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি। তবে সূত্র মারফত নাকি যেটুকু তথ্য জানা যাচ্ছে তাতে বিশ্বকাপের ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব