ভারতের পাঠ্যপুস্তকে বাবর আজম

Share:

নিজস্ব সংবাদদাতা : রাজনৈতিক বা কূটনৈতিক দিক থেকে দুই দেশের সম্পর্ক একেবারে অম্লমধুর। সেই প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম এবার স্থান পেলেন ভারতের পাঠ্যপুস্তকে। আর এই ছবিই ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে।

ভারতের পাঠ্য পুস্তকে বাবরের স্থান পাওয়ার খবর ইতিমধ্যেই নাকি প্রকাশিত হয়েছে পাক সংবাদ মাধ্যম জিও টিভি, সামা ও ক্রিকেট পাকিস্তান-এ। সূত্রের খবর ভারতের শিক্ষা ব্যবস্থান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই)-র অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে এই জায়গা দেওয়া হয়েছে বাবর আজমকে।

এই পাঠ্য পুস্তকের ক্রীড়া বিভাগের পৃষ্ঠা নম্বর ৪৪-এ স্থান পেয়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। এবং তাঁদের ছবি দিয়ে বলা হয়েছে ভারতের মাটিতে ক্রিকেট হচ্ছে অন্যতম জনপ্রিয় খেলা। যেখানে ক্রিকেটাররা পান সেলেবদের মর্যাদা। এবং আরও উল্লেখ করা হয়েছে সেই বইতে। সেটি হল, ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাওয়া হয়েছে তোমাদের পছন্দের ক্রিকেটারদের ডাক নাম কি তোমাদের জানা আছে ?  

আরও জানতে পড়ুন: IPL-2023 মুম্বই-আরসিবি ম্যাচ রেকর্ডhttps://www.live.eimuhurte.com/sports/babar-azam-in-indian-book/

এই প্রশ্নের নীচে শচীন, ডেভলিয়ার্স, বিরাট, ক্রিস গেইলদের পাশাপাশি দেখা যাচ্ছে বাবর আজমের ছবিও। বইটিতে দুটি কলম করা হয়েছে। যেখানে একটি কলমে রয়েছে ক্রিকেটারদের নাম এবং পাশের কলমে রয়েছে ক্রিকেটার ছবি অনুযায়ী তাঁদের ডাক নাম। ‘ববি‘ বাবরের ডাক নাম। তাঁর পাশেই রয়েছে পাক ক্রিকেটারটির ছবি।

এই প্রশ্নের নিচে শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, ক্রিস গেইল, রোহিত শর্মাদের পাশাপাশি বাবরের ছবিও রাখা হয়েছে। দুটি কলাম করে একটি কলামে ক্রিকেটারদের নাম এবং অন্য কলামে সেসব ক্রিকেটারের ডাকনাম দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে যে ক্রিকেটারের যে ডাকনাম, তার পাশেই সেই ক্রিকেটারের ছবি রাখা হয়েছে। টেন্ডুলকারের ক্ষেত্রে যেমন ‘গড অব ক্রিকেট’, রোহিত শর্মার ‘হিটম্যান’, গেইলের ‘ইউনিভার্স বস’ এবং বাবরের ছবিটা তাঁর ‘ববি’ ডাকনামের পাশেই।

উল্লেখ্য, এর আগে নিজের দেশের পাঠ্য পুস্তকে স্থান পেয়েছিলেন বাবর। এবার স্থান পেলেন ভারতের পাঠ্য পুস্তকে। তাঁর এই স্থান পাওয়ার পরই খুশি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আম জনতাও।

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার