চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে ইতিহাস গড়লেন রবিচন্দ্রন অশ্বিন

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের  আসরে একের পর এক রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি হচ্ছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) পঞ্জাবের বিরুদ্ধে  উত্তেজনাপূর্ণ ম্যাচে ফের নজির গড়লেন চেন্নাই সুপার কিংস (CSK)-এর অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ম্যাচে তিনি তুলে নিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। আর সেই সঙ্গেই পেরিয়ে গেলেন ভুবনেশ্বর কুমারকে। রেকর্ডবুকে নিজের নাম তুললেন IPL-এর তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে।

৩৮ বছর বয়সী এই অফ-স্পিনার নিজের চার ওভারের স্পেলে ৪৮ রান দিয়ে নেন ২ উইকেট। যদিও ইকোনমি একটু বেশিই ছিল (১২ রান প্রতি ওভার)। তবে এই দুটি উইকেটই তাঁকে পৌঁছে দিল এক নতুন মাইলফলকে। বর্তমানে অশ্বিন-এর ঝুলিতে রয়েছে ১৮৫টি উইকেট ২১৭টি ম্যাচে, যেখানে তাঁর গড় ২৯.৯২ এবং ইকোনমি ৭.১৮। তাঁর সেরা বোলিং ফিগার ৪/৩৪।

অন্যদিকে, ‘Prince of Swing’ খ্যাত ভুবনেশ্বর কুমার এখনও পর্যন্ত ১৮৪টি উইকেট পেয়েছেন ১৭৯টি ম্যাচে, গড় ২৭.২৮ এবং ইকোনমি ৭.৫৭। তাঁর সেরা বোলিং ফিগার ৫/১৯।

তালিকার উপরের দিকে রয়েছেন দু’জন লেজেন্ড স্পিনার যুজবেন্দ্র চহাল (Yuzvendra Chahal)।  যাঁর ঝুলিতে রয়েছে ২০৬ উইকেট ১৬৪টি ম্যাচে, গড় ২২.৮৩ এবং সেরা ফিগার ৫/৪০। দ্বিতীয় স্থানে রয়েছেন পীযূষ চাওলা (Piyush Chawla) যাঁর নামের পাশে ১৯২ উইকেট ১৯২ ম্যাচে, গড় ২৬.৬০, সেরা ফিগার ৪/১৭।

এদিনের ম্যাচে নজর কাড়লেন এক তরুণ— প্রিয়াংশ আর্য। নিজের প্রথম IPL শতরান করলেন তিনি, আর সেই সঙ্গেই PBKS তুলল ২১৯ রান। জবাবে CSK ২০১ রানেই আটকে গেল, ম্যাচ হারল ১৮ রানে। প্রিয়াংশ পেলেন ‘Player of the Match’-এর খেতাব।

এই জয়ে PBKS এখন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে, ৪ ম্যাচে ৩ জয় ও ১ হার নিয়ে। অন্যদিকে CSK-এর অবস্থা বেশ খারাপ— ৫ ম্যাচে মাত্র ১টিতে জয়, আর ৪টি হারে অবস্থান নবম স্থানে।

একদিকে যেমন অভিজ্ঞ অশ্বিন দেখালেন কিভাবে কৌশলে রেকর্ড গড়া যায়, তেমনই প্রিয়াংশ আর্য বুঝিয়ে দিলেন তরুণদের দাপটও এবার দেখবে দর্শকরা।

 

Published by:

Share Link:

More Releted News:

ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, ভাঙলেন রোহিত শর্মার বড় রেকর্ড

হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

ডেভিড পেইনের বদলে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে দলে নিল হায়দরাবাদ

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ