ভারতের বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই পেলেন রবিচন্দ্রন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন বিশ্বকাপের জন্য চূড়ান্ত ভারতীয় দল ঘোষিত হল। ১৫ জনের দলে ঠাঁই পেয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চোট পাওয়া অক্ষর পটেলের জায়গায় তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে দলের তৃতীয় স্পিনার হিসেবে থাকছেন তিনি। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তাঁর সহকারী হিসাবে থাকছেন হার্দিক পাণ্ড্য।

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দেড় বছর বাদে জাতীয় দলে ডাক পেয়েছিলেন অশ্বিন। তখনই জল্পনা শুরু হয়েছিল, এশিয়া কাপে খেলতে গিয়ে চোট পাওয়া বাঁ হাতি স্পিনার অক্ষর পটেলের পরিবর্ত হিসেবে অভিজ্ঞ স্পিনারকে দলে জায়গা করে দেওয়া হবে। যদিও বল হাতে আহামরি কোনও পারফরম্যান্স করেননি তিনি। মাত্র চারটি উইকেট পেয়েছিলেন। তবুও ঘরের মাটিতে বিশ্বকাপে অভিজ্ঞতাসম্পন্ন অশ্বিন কাজে আসতে পারেন ভেবেই তাঁকে চূড়ান্ত দলে নিয়েছেন নির্বাচকরা।দলে ওপেনার হিসাবে থাকছেন শুভমন গিল এবং অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি। মিডল অর্ডারে রাখা হয়েছে শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব এবং ঈশান কিশনকে। অলরাউন্ডার হিসাবে হার্দিক ছাড়াও থাকছেন শার্দূল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজা। পেস আক্রমণে থাকছেন মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

 

আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হলেও ভারত প্রথম নামছে ৮ অক্টোবর। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন রোহিতরা। পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। বাবর আজমদের পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে ১৪ অক্টোবর। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে বৃহস্পতিবারই গুয়াহাটিতে পৌঁছেছে ভারতীয় দল। আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন রোহিতরা।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়