ভারত নয়, বিশ্বকাপে ফেভারিট অস্ট্রেলিয়া, বলছেন অশ্বিন

Share:

নিজস্ব প্রতিনিধি: এগিয়ে আসছে বিশ্বকাপের দিন। এবারে ঘরের মাঠেই হচ্ছে বিশ্বকাপ। তাই এখন থেকেই কোন দল ফেভারিট সেই নিয়ে নানা মুনির নানা মত দেখা দিয়েছে। একাংশ বলছে ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতই ফেভারিট। কিন্তু অন্য সুরে কথা বললেন ভারতের দক্ষিণী স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, ভারতকে ফেভারিট বলে অন্যরা নিজেদের চাপ কমাতে চাইছে।

একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অশ্বিন বলেন, ‘বিশ্বকাপ এগিয়ে আসছে। অস্ট্রেলিয়াই আমার কাছে ফেভারিট। ক্রিকেট বিশ্ব বলছেন যে, নিজেদের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারত ফেভারিট। এমনকি বিদেশের ক্রিকেটাররাও একই কথা বলছে। আসলে এসব বলে ভারতকে চাপে ফেলার চেষ্টা। যে কোনও আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রেই এটা করা হয়। আর অন্যরা নিজেদের ওপর থেকে সব চাপ কমিয়ে নেয়। এটা আসলে একটা স্ট্র্যাটেজি। আমার কাছে অন্যতম ফেভারিট ভারত। কিন্তু অস্ট্রেলিয়া পাওয়ার হাউজ।’

প্রসঙ্গত, আগে ওয়েস্ট ইন্ডিজের দাপট ছিল বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে। কিন্তু পরে সেই পাওয়ার হাইজ তকমা ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জেতে অজিরা। শেষবার জেতে মাইকেল ক্লার্কের আমলে ২০১৫ সালে। আর এবার ২০২৩ সালে কোন দেশের হাতে বিশ্বকাপ ওঠে, এখন সেটাই দেখার।

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?