মরু শহরে ভারতের ‘ট্রাম্প কার্ড’ হতে পারেন জাদেজা

সেই ২০০৯ সালে দেশের জার্সি গায়ে অভিষেক ঘটেছিল তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেই ২০০৯ সালে দেশের জার্সি গায়ে অভিষেক ঘটেছিল তাঁর। তারপর থেকে ধীরে-ধীরে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। ব্যাট, বল এবং ফিল্ডিং সবক্ষেত্রেই তাঁর জুড়ি মেলা ভার। তিনি আর কেউই নন, তিনি হলেন রবীন্দ্র জাদেজা। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের একনম্বর অলরাউন্ডার। সেই সঙ্গে বিরাট কোহলির লুকানো এক অস্ত্রও বললে ভুল হবে না। রোহিত, রাহুল, পন্থ, হার্দিকদের ভিড়ে বরাবরই চাপা পড়ে গিয়েছে জাদেজার নাম। কিন্তু একার হাতেই বদলে দিয়েছেন বহু ম্যাচের রং। তবে তা সত্ত্বেও তারকাদের ভিড়ে বরাবরই ঢাকা পড়ে গিয়েছেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটাররটি।

পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচে এই জাদেজাই হয়ে উঠতে পারেন বিরাট কোহলির ‘ট্রাম্প কার্ড’। জাদেজা বরাবরই হাইভোল্টেজ ম্যাচের ফ্যাক্টর হয়ে দাঁড়ান। তবে সেটা খুব একটা সামনে আসে না। তাই প্রতিপক্ষ জাড্ডুকে নিয়ে সেইভাবে পরিকল্পনা করে না। ফলে জাদেজাতেই পাক বধের আসল অস্ত্র সাজিয়ে রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বিরুদ্ধে তো বটেই, এছাড়া দেশের হয়ে একাধিক টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জাদেজার। তাই বাবর আজমদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডারের জ্বলে ওঠাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারত যদি প্রথমে ফিল্ডিং করে তাহলে অবশ্যই জাদেজার থেকে অনেক কিছুই আশা রাখতে পারেন অধিনায়ক কোহলি। আর চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডারও চাইবেন সেটা পূর্ণ করতে। কিন্তু কী হবে আর কী হবে না সেটা বলবে সময়ই।   

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী