বার্সেলোনার কাছে সুপার কাপ ফাইনালে হারের জের, চাকরি গেল রিয়াল কোচের

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আর চিরশত্রুর কাছে হারের রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আর চিরশত্রুর কাছে হারের রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। চাকরি গেল দলের প্রধান কোচের। দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে প্রধান কোচ শাবি আলোন্সোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ। রবিবার (১১ জানুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলো নার বিপক্ষে ৩-২ গোলে হারের একদিন পর সোমবার (১২ জানুয়ারী) আনুষ্ঠানিক বিবৃতিতে আলোন্সোর বিদায়ের কথা জানিয়েছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। একই সঙ্গে জানানো হয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্তটি দুই পক্ষের সম্মতিতেই নেওয়া হয়েছে। তবে তাঁর জায়গায় কাকে আনা হচ্ছে?

এই বিষয়ে আরও একটি বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এখন থেকে দলের নতুন কোচ আলভারো আরবেলোয়া, তাঁকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন ডিফেন্ডার আগে ক্লাবের ‘বি’ দলের কোচ ছিলেন। গত জুনে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের সঙ্গে দারুণ সাফল্যের পর তিন বছরের চুক্তিতে রিয়ালের ডাগআউটে এসেছিলেন আলোন্সো। তাঁর অধীনে ক্লাব বিশ্বকাপের সেমিফাই নাল পর্যন্ত পৌঁছেছিল রিয়াল মাদ্রিদ। এমনকী নতুন মরশুমের শুরুতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ—দুই মঞ্চেই দুর্দান্ত পারফর্মেন্স করেছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচের ১৩টিতেই জয় পেয়েছিল দলটি।

নভেম্বরের শুরু পর্যন্ত লা-লিগার শীর্ষে ছিল রিয়াল, দ্বিতীয় স্থানে থাকা দলে থেকে প্রায় ৫ পয়েন্টে এগিয়েছিল। তবে এরপর তাঁদের পারফরম্যান্স দুর্বল হতে শুরু করে। আর কয়েক ম্যাচে উল্লেখযোগ্য গোল না পাওয়ায় পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হাতছাড়া হয় মাদ্রাদের, তাদের জায়গা দখল করে বার্সেলোনা। এই সময়ের মধ্যে সব মিলিয়ে আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতেও টানা দুই ম্যাচে হারতে হয়, যা দলের সমর্থকদের অসন্তোষ আরও বাড়িয়ে তোলে। যার ফলে আলোন্সোর খেলার কৌশল নিয়ে নিন্দার ঝড় ওঠে, ছাঁটাইয়ের গুঞ্জনও ছড়ায়। যদিও পরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল রিয়াল। টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে সুপার কাপের ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ফাইনালে আর জেতা হল না রিয়ালের। আলোন্সোর অধীনে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৩৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২৪টিতে জয়, ৪টি ড্র এবং ৬টিতে হার নিয়ে হয়েছে দলের।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের