অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরলেন হাসারঙ্গা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের স্বার্থে অনেকেই অবসর ভেঙে ফের ফুটবল ও ক্রিকেটের আসরে ফিরেছেন। সেই তালিকায় এবার জুড়ে গেল শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। অবসর ভেঙে ফের টেস্ট ক্রিকেটে ফিরেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ১৭ সদস্যের যে টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, তাতে ২৬ বছর বয়সী লেগ স্পিনারের নাম রয়েছে।

শ্রীলঙ্কার হয়ে মাত্র চারটি টেস্ট খেলেছেন হাসারঙ্গা। সর্বশেষ টেস্টটি খেলেছিলেন ২০২১ সালে বাংলাদেশের বিরুদ্ধে। তার পরে চোট আঘাত আর অফ ফর্মের জন্য দলে ঠাঁই হয়নি। ফলে গত বছরের অগস্টে আচমকাই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন হাসারঙ্গা। আর তার ওই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। অনেকেই সিদ্ধান্ত পুনরায় বিবেচনার আর্জি জানিয়েছিলেন তরুণ ক্রিকেটারকে। শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন হাসারঙ্গা।

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতলেও একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে কুশল মেন্ডিজদের। ২-১ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ কব্জা করেছে টাইগাররা। টি টোয়েন্টি ও একদিনের সিরিজ শেষে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে লঙ্কানরা। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২২ মার্চ। আর শেষ টেস্ট শুরু হবে ৩০ মার্চ। চোটের কারণে টাইগারদের বিরুদ্ধে ফর্মে থাকা পেসার আসিতা ফার্নান্ডোকে পাচ্ছে না শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু উদানা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটতে পারে নিশান পেইরিসের। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে কারা ঠাঁই পেলেন, এক বার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক-

শ্রীলঙ্কা টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিজ (সহ-অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিশান মাদুস্কা, অ্যাঞ্জেলো ম্যাথাউজ, দীনেশ চান্ডিমাল, সাদিরা সামারাবিক্রমে,  কামিন্দু মেন্ডিজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সূর্য, রমেশ মেন্ডিজ, নিশান পেইরিস, কাসুন রাজিতা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা ও চামিকা গুণশেখরা।

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে প্রশাসকরা

রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান