২০ বলে ৪৪.. রিঙ্কুর ইনিংসের পর প্রিয়ার এক পোস্টেই ভাইরাল সব, কী লিখলেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগপুরে রিঙ্কুর ইনিংসের পর সোশ্যাল মিডিয়ায় ঝড়। টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিং যেমন দর্শকদের উচ্ছসিত করেছে তেমনই তাঁর বাগদত্তা প্রিয়া সরোজের মনও জয় করেছে। মাঠে রিঙ্কুর আগ্রাসী ইনিংসের পর সামাজিক মাধ্যমে ভালোবাসা উজাড় করে দেন প্রিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে রিঙ্কুর ব্যাটিংয়ের ছবি ও ভিডিও শেয়ার করে হৃদয়ছোঁয়া বার্তা ও ইমোজির মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।

নাগপুর টি-টোয়েন্টি ম্যাচে রিঙ্কু সিং মাত্র ২০ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ছিল চারটি ৪ ও ৩ টি বিশাল ছক্কা। এই ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ছিল নজরকাড়া ২২০। চাপের মধ্যে বড় শট খেলতে পারার ক্ষমতার জন্য ইতিমধ্যেই ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ফিনিশার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিঙ্কু। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান এখনও পর্যন্ত ৩৬ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তাঁর সংগ্রহ ৫৯৪ রান,গড় ৪৫.৬৯ এবং স্ট্রাইক রেট ১৬৫। মাঠের বাইরেও রিঙ্কু ও প্রিয়ার সম্পর্ক প্রায়ই আলোচনায় থাকে। প্রিয়ার সাম্প্রতিক সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া স্পষ্ট,রিঙ্কুর প্রতিটি সাফল্যে তিনি পাশে রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by PRIYA SAROJ (@ipriyasarojmp)

আরও পড়ুন: টানা ১৩ ম্যাচ অপরাজিত লিভারপুল, শেষ ষোলোয় বায়ার্ন

বর্তমানে প্রিয়া সারোজ উত্তরপ্রদেশের মাছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি ভারতের সর্বকনিষ্ঠ সাংসদ হিসেবে নজির গড়েন। মাত্র ২৫ বছর বয়সে সংসদে পা রাখেন তিনি। তাঁর বাবা তুফানী সরোজ উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কেরাকাট বিধানসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির বিধায়ক এবং তিনবার সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাগদানের সময় রিঙ্কু ও প্রিয়া দুজনেই জানিয়েছিলেন, তাঁরা তিন বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। যদিও তাঁদের বিয়ের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই বিষয়ে সুখবর আসতে পারে বলেই মনে করছেন অনুরাগীরা। উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে লখনউয়ে একটি অনুষ্ঠানে রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের বাগদান সম্পন্ন হয়। রিঙ্কুর দুর্দান্ত পারফরম্যান্সের পর প্রিয়ার এই প্রকাশ্য প্রশংসা তাঁদের সম্পর্কের দৃঢ়তা আরও একবার সামনে এনেছে।

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর