দলের উপর অসন্তুষ্ট, রিয়াল ছাড়তে চান রদ্রিগো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগের মরসুম রিয়াল মাদ্রিদে ভালই গিয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর। তবে চলতি মৌসুম যথেষ্ট খারাপ যাচ্ছে তাঁর। রদ্রিগো বার বার ব্যর্থ হওয়ার জন্য তাঁর ভক্তরাও অখুশি হয়। এমনকি রদ্রিগোও রিয়ালে খুশি থাকতে পারছেন না।

জানা গিয়েছে, কার্লো আনচেলত্তির অধীনে থেকে রদ্রিগো নিজের পছন্দের পজিশনে খেলার মতো কোনও সুযোগ পাননি। এমন কী রিয়ালে থাকাকালীন তিনি ফ্যাবফোরে যোগ্য সম্মানও পাননি। তার পাশাপাশি জোটেনি কোনও রিয়ালে খেলার জন্য খ্যাতিও।

জানুয়ারি মাসের পর হওয়া লা লিগা লেগেও গোল অধরাই থেকে গিয়েছে রদ্রিগোর। সম্ভবত, গোল না পাওয়ার কারণে কোচ রদ্রিগোকে একাদশে নিয়মিত না নামিয়ে বদলি হিসেবে খেলাচ্ছে। আগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখা গিয়েছে প্রথমার্ধের শেষেই কোচের তরফ থেকে তাঁকে তুলে নেওয়া হয়েছে। এমনই তেই আগের মরশুম ভাল গেলেও ব্যালন ডি’অর জেতার র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে ছিলেন রদ্রিগো।

রিয়ালের পক্ষ থেকে ঠিক মতো তারকাখ্যাতি থেকে শুরু করে কিছু পাচ্ছেন না বলে মনে করছেন রদ্রিগো। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে, এসব একাধিক কারণের জন্যই রিয়াল মাদ্রিদ ছাড়তে চান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে তিনি এও জানিয়েছেন রিয়াল মাদ্রিদে জাবি আলোনসো কোচ হিসেবে আসার আগে পর্যন্ত অপেক্ষা করতে চায় ফুটবলার। পরবর্তী কোচ আলোনসোর পরিকল্পনাও পর্যবেক্ষণ করে দেখতে চায় রদ্রিগো।

আরেক সংবাদ মাধ্যম দাবি করেছে, রিয়ালের প্রত্যাশা অনুযায়ী টাকা পেলে আর যদি রদ্রিগোর আপত্তি না থাকে তাহলে তাকে বিক্রি করতে পারে মাদ্রিদ। জানা গিয়েছে, রদ্রিগোর জন্য ১০০ মিলিয়ন ইউরো দাম ভেবে রেখেছে রিয়াল মাদ্রিদ। ওই দাম পেলেই রদ্রগো ছেড়ে দেবে মাদ্রিদ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের