রোহিত, জাদেজার শতরান, প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রান

Share:

নিজস্ব প্রতিনিধি : রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার শতরানের ওপর ভর করে দ্বিতীয় দিনে ৪৪৫ রানের রানের পাহাড় গড়ল ভারত। প্রথমবার টেস্ট খেলতে নেমেই রোহিত, জাদেজাদের যোগ্য সঙ্গত দিল সরফরাজ খান।

এদিন দ্বিতীয় দিনের শুরুতেই কুলদীপ যাদবের উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন। এরপরও অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি রবীন্দ্র জাদেজা। ২২৫ বলে ১১২ রান করে আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। ৩৩১ রানের মধ্যেই সাত উইকেট পড়ে যায়। অনেকেই ভেবেছিল, আর হয়ত বেশিক্ষণ টিকবে না ভারতের ইনিংস। কিন্তু আশার জল ঢাললেন জুরেল ও অশ্বিন। অভিষেক ম্যাচে খেলতে নেমে সকলকে চমকে দেন জুরেল। সরফরাজের মতোই সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে দেখা গেল জুরেলকে। ১০৪ বলে ৪৬ রান করে জুরেল। রেহান আহমেদের বলে খোঁচা দিয়ে আউট হয়েছিল জুরেল। জুরেলের সঙ্গে যোগ্য সঙ্গত করেন অশ্বিন। অশ্বিন ৮৯ বলে ৩৭ রান করেন তিনি। দুজনে মিলে ৭৭ রানের জুটি বাঁধেন তাঁরা।

এর আগে পাঁচ উইকেটে ৩২৬ রান করে ভারতের প্রথম দিন শেষ হয়। ইনিংসের শুরুতে হোঁচট খায় ভারত। শূন্যরানে আউট হয়ে যায় শুভমন গিল। যশস্বী জয়সওয়ালও ১০ রানে আউট হয়ে যায়। এরপর রজত পাতিদারও পাঁচ রানে আউট হয়ে যায়। তবে রোহিত শর্মা নিজেই শতরান করে ভারতকে এগিয়ে নিয়ে যায়। ভারতের ৪৪৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে শুরু করেছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ৩১ রান করে ইংল্যান্ড।

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা