চলতি বিশ্বকাপে কোহলির রেকর্ড ভাঙার সুযোগ রোহিতের সামনে

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি টি ২০ বিশ্বকাপে ভারত অধিনায়ক রোহিত শর্মার সামনে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। এতদিন টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান করেন বিরাট কোহলি। এবার কোহলির সেই রেকর্ড ভাঙার সুযোগ এসেছে রোহিতের সামনে।

এবারের টি ২০ বিশ্বকাপে ৭টি ম্যাচে ২৪৮ রান করেছে রোহিত শর্মা। রোহিত যদি শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ৭২ রান করে তাহলে নতুন রেকর্ড করার সুযোগ থাকছে তাঁর কাছে। এখনও পর্যন্ত টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ২০১৪ সালের টি ২০ বিশ্বকাপে কোহলি ৩১৯ রান করেছিলেন। এদিন ফাইনাল ম্যাচে যদি রোহিত ৭২ রান করে তাহলে তিনি কোহলিকে টপকে যাবে।

চলতি টি ২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে রোহিতের স্ট্রাইক রেট ১৫৫.৯৭। গড় ৪১,৩৩। ফলে এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিতের ৭২ রান করা অস্বাভাবিক নয় বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এবারের টি ২০ বিশ্বকাপে শুরুর ম্যাচেই অর্ধশতরান করেন ভারত অধিনায়ক। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রান করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের