চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুড়ো হাড়ে ভেল্কি, ৯ ছক্কা, ১৮ চারের সাহায্যে বিধ্বংসী শতরান রোহিতের

নিজস্ব প্রতিনিধি:  বুধবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছিলেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান রোহিত শর্মা। নেমেই ব্যাট হাতে চালিয়েছেন তাণ্ডব।  সিকিমের বিরুদ্ধে ম্যাচে রোহিতের ব্যাটে শুধুই ছিল ছক্কা ও চার। মাত্র ৬২ বলে তিনি হিট ম্যান সেঞ্চুরি  করেছেন। এই খেলায় তিনি ৮টি ছক্কা ও নয়টি চার মেরেছেন।  রোহিত শর্মা লিস্ট এ-তে ৩৭তম সেঞ্চুরি করেছেন। বুঝিয়ে দিয়েছেন বুড়ো হারেও ভেলকি তিনি দেখাতে পারেন।

জয়পুরে বিজয় হাজারে ট্রফির ম্যাচে সিকিমের বিপক্ষে আট উইকেট হাতে রেখে ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার মাত্র ৯৪ বলে ১৫৫ রানের অসাধারণ ইনিংস খেলেন । সাত বছর পর প্রথমবারের মতো ঘরোয়া লিস্ট এ ম্যাচে অংশ নেন রোহিত। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, সিকিম শুরুটা ভালো করলেও  ৫০ ওভারে ৭ উইকেটে মাত্র ২৩৬ রান করতে সক্ষম হয়। অন্যদিকে মুম্বই অধিনায়ক শার্দুল ঠাকুর দুটি উইকেট নেন। রোহিতের সঙ্গে ৩৮ রানের দুর্দান্ত ওপেনিং করেন অঙ্গকৃষ রঘুবংশী, অন্যদিকে মুশির খান এবং সরফরাজ খান মুম্বইকে ফিনিশ লাইন অতিক্রম করতে সাহায্য করেন।  বুধবার মুম্বইয়ের স্বামী মানসিংহ স্টেডিয়ামে লিস্ট এ ক্রিকেটে সিকিমের বিরুদ্ধে শতরান করেছেন রোহিত।

আরও পড়ুন: আড়াই ঘন্টায় ভেঙে গেল বৈভবের বিশ্ব রেকর্ড, কে ‌ভাঙলেন?

২০১৮ সালের পর রোহিত শর্মার প্রথম বিজয় হাজারে ট্রফি ম্যাচ দেখতে সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে ১২,০০০-এরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন।  প্রথম ইনিংসে, রোহিত যখন ফিল্ডিং করছিলেন তখন স্টেডিয়ামে “রোহিত, রোহিত”  ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন  পুল শট দিয়ে নিজের বিজয় হাজারে ট্রফির ইনিংস শুরু করেন । প্রথম শটেই বাউন্ডারি মারেন ।  বিশ্বকাপে জায়গা পাবেন কিনা তা নিয়ে চর্চার মধ্যেই রোহিত শর্মা দেখিয়ে দিয়েছেন তাঁর গুরুত্ব। ৩৭ বছরের এই ব্যাটারের ফর্ম দেখে সত্যই সকলে প্রশংসা করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ