রঞ্জিতে ফের ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ রোহিত-যশস্বী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার ফর্ম চিন্তা বাড়াচ্ছে। রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হলেন ভারত অধিনায়ক। ৩৫ বলে মাত্র ২৮ রান করে ফিরেছেন। ব্যাটে রানের খরা চলছে আর এক তারকা ব্যাটার যশস্বী জয়সোয়ালেরও। তিনি করেছেন মাত্র ২৬ রান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নয়া নির্দেশিকা অনুযায়ী, জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। আর ওই কড়া নিদানের ফলেই ৯ বছর ৩ মাস বাদে ফের ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের শরদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলছেন তিনি। বৃহস্পতিবার যশস্বী জয়সোয়ালকে নিয়ে ওপেন করতে নেমে ১৯ বল খেলে ৩ রান করে সাজঘরে ফিরেছিলেন রোহিত। উমরান নাজ়িরের বল ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রোহিত জ্বলে উঠতে পারেন কিনা, সে দিকে নজর ছিল সকলের। কিন্তু দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারলেও বড় রানের ইনিংস খেলতে পারেননি রোহিত। যুদ্ধবীর সিংহের বলে শর্ট মিড উইকেটে আবিদ মুশতাকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২৮ রান করে সাজঘরে ফেরেন।

রোহিতের মতোই মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন যশস্বী জয়সোয়াল। মাত্র আট বল খেলে ৪ রানের মাথায় আকিব নবির বলে এলবিডব্লিউ হন তিনি। একটি মাত্র চার মারেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে চারটি চারের সাহায্যে ৫১ বলে ২৬ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। জম্মু-কাশ্মীরের ডান হাতি মিডিয়াম পেসার যুদ্ধবীর সিংহের শিকার হন তিনি।  

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার