কলিঙ্গ সুপার কাপে নিয়ম বদল ফেডারেশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : কলিঙ্গ সুপার কাপে বিদেশি ফুটবলারদের খেলানোর নিয়মে বদল আনল সর্বভারতীয় ফুটবল সংস্থা। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, সুপার কাপে প্রতিটি দলে ছয় জন করে বিদেশি ফুটবলার নাম নথিভুক্ত করতে পারবে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়ম অনুসারে এই নতুন নিয়ম চালু করতে চলেছে ফেডারেশন।

সর্বভারতীয় ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের কাপে অংশগ্রহণকারী দলগুলি ছয় জন বিদেশি ফুটবলার মাঠে নামাতে পারবে। প্রথম এগারোয় এই ছয় জনকেই একসঙ্গে খেলানো যাবে। জানা যাচ্ছে, যেহেতু কলিঙ্গ সুপার কাপের চ্যাম্পিয়ানরা ২০২৪-২৫ চ্যাম্পিয়ান্স লিগ ২-তে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে, তাই এই নতুন বিদেশি নীতি গ্রহণ করা হচ্ছে এই টুর্নামেন্টে।

চলতি মরশুমে এএফসি তাদের ক্লাব প্রতিযোগিতায় ছয় জন বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম চালু করেছে। সেই কারণে চলতি মরশুমে এএফসি কাপ ও এএফসি কাপের চ্যাম্পিয়ান্স লিগে প্রতিটি দল ছয় জন করে খেলোয়াড় খেলাতে পারছে। এদের মধ্যে একজন এএফসির সদস্য দেশের নাগরিকও থাকছে। এবার সেই এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়ম অনুযায়ী চলতে চাইছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

উল্লেখ্য, এবার আইএসএলের সব কটি ক্লাবকেই কলিঙ্গ সুপার কাপে খেলার সুযোগ দিয়েছে ফেডারেশন। আমন্ত্রণ জানানো হয়েছে আই লিগের ক্লাবগুলিকেও। এবার আই লিগের সেরা চারটি দল অংশ নেবে কলিঙ্গ সুপার কাপে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা