২০১ রানে থামল ভারত, ২৮৮ রানে এগিয়ে থেকেও ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা। এতেই বাঁচল প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক ঋষভ পন্থের মান। গুয়াহাটিতে মাত্র ২০১ রানে থামল ভারতের ইনিংস। অল আউট হয়েছেন সকলে। দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। ২৮৮ রানের লিড নিয়ে ফের ব্যাট করতে নেমেছে টেম্বা বাভুমারার দল। অর্থাৎ চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে ভারতকে।

ভালো ব্যাটিং পিচে দুর্বল শট নির্বাচনের জন্য ভারতীয় ব্যাটসম্যানরা দায়ী ছিলেন। পেসার মার্কো জানসেন শর্ট বল ব্যবহার করে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মধ্যাহ্নভোজের আগে ভারত ৭ উইকেটে ১৭৪ রান করে। যশস্বী জয়সওয়াল (৯৭ বলে ৫৮) এর দুর্দান্ত এক অর্ধশতক তুলনামূলকভাবে দলকে স্বস্তি এনে দেয়। ভারত পরের ছয় উইকেট হারায় মাত্র ২৭ রানে । দ্বিতীয় সেশনের আধ ঘন্টারও কম সময়ে ভারত ৭ উইকেটে ১২২ রানে নেমে যায়। ওয়াশিংটন সুন্দর (৩৩ রান, ৬৬ বল) এবং কুলদীপ যাদব (১৪ রান, ৮২ বল) অষ্টম উইকেটে ৫২ রান যোগ করে কিছুটা লজ্জা এড়ায়।

তৃতীয় দিনের খেলা শেষে ভারতের থেকে ৩১৪ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার রায়ান রিকেলটন ও এডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনে এই ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।  চলতি সিরিযে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলেছেন কুলদীপ যাদব। বড় রান তোলার জন্য লড়াই করেছেন তিনি। ভারতের এই খেলার ফর্ম নিয়ে শুরু হয়েছে চর্চা। সমাজমাধ্যমে উঠেছে কোচ গম্ভীরকে অপসারণের দাবি।

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে মহিলার শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে শাহজাহান-ঘনিষ্ঠ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ