একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে রেকর্ড দখলের লড়াই যেন কখনও শেষ হওয়ার নয়। রবিবার বিরাট কোহলি ফের একবার বুঝিয়ে দিয়েছেন বয়স বাড়লেও ২২ গজের ময়দানে তাঁর দাপট একই রয়েছে। শচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এক দিনের ক্রিকেটে শচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটার হিসাবে ১৫,০০০ রান করেছেন কোহলি।  একদিকে ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকর, অন্যদিকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। একের পর এক রেকর্ড ভেঙে শচীনের কাছাকাছি পৌঁছেছেন বিরাট। এমনকী একদিনের ক্রিকেটে শতরানের নিরিখেও শচীনকে পিছনে ফেলেছেন তিনি। তার পর থেকেই শুরু হয়েছে  দুই কিংবদন্তিকে নিয়ে তুলনা। এই তুলনা নিয়েই বার নিজের অবস্থান স্পষ্ট করলেন কোহলি। তাঁর মতে, শচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর তুলনা করার কোনও অর্থই হয়  না।  

পরপর একাধিক বিশ্বরেকর্ড নিজের ঝুলিতে ভরার পর কোহলি বলেছেন,  তিনি নিজেকে কখনও এমন একজন ক্রিকেটার হিসেবে দেখেননি, যিনি সবকিছু অর্জন করে ফেলেছেন। বরং প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করার মানসিকতা নিয়েই মাঠে নামতে চান তিনি। শুধু পরিসংখ্যান দিয়ে শচিনের অবদান বিচার করা যায় না বলেও মনে করেন বিরাট। তাঁর মতে, নিজের সময়ে ক্রিকেটকে নতুনভাবে বদলে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। ক্রিকেটপ্রেমীদের মনে শচিন যে প্রভাব তৈরি করেছেন, তা কোনও সংখ্যা কিংবা রেকর্ডের তুলনায় মাপা সম্ভব নয়।  বিরাট বলেছেন, ‘আমার কাছে শচিন পাজি সবসময়ই শচিন পাজি থাকবেন এবং এমএস ধোনি সবসময়ই আমার প্রথম অধিনায়ক হিসেবেই থাকবেন। আমার মনের এই অনুভূতি কখনোই বদলাবে না। নিজেদের সময়ে তাঁরা খেলার জগতে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তা কোনো পরিসংখ্যান বা তুলনার ঊর্ধ্বে। মানুষের মনে তাঁরা যে প্রভাব ফেলে গেছেন, তা কখনোই ভোলার নয়। হওয়ার নয়।’ 

আরও পড়ুন:  অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

বিরাট আরও বলেছেন, তিনি  বিশ্বাস করেন যে, খেলাধুলায় অহংকারই একজন ব্যক্তির ধ্বংসের কারণ। তাঁর কথায়, ‘যদি আপনি বিনয়ী থাকেন, কঠোর পরিশ্রম করেন এবং সঠিক কাজগুলো করেন, তাহলে আপনি কখনও অহংকারের সেই পর্যায়ে পৌঁছাতে পারবেন না যেখানে আপনি বলবেন, ‘আমি সবার চেয়ে শ্রেষ্ঠ।’ কারণ সেটাই আপনার শেষ পরিণতি।’ উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত শতরান করেন বিরাট কোহলি। এটি তাঁর কেরিয়ারের ৫৫তম  একাদিনের ক্রিকেটে শতরান। একই ম্যাচে একদিনের ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। এই কৃতিত্ব অর্জন করতে বিরাট খেলেছেন মাত্র ৩০৩টি ইনিংস। অন্যদিকে শচিন তেন্ডুলকর এই মাইলফলকে পৌঁছেছিলেন ৩৭৭টি ইনিংসে।

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর