ভোট দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার জাতীয় নির্বাচনে ভোট দিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা আওয়ামী লিগের প্রার্থী সাকিব আল হাসান। এদিন সকাল ৮টায় মাগুরার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আশাবাদী সাকিব।

এদিন ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব। এই প্রসঙ্গে সাকিব জানান, ‘এই নির্বাচনের জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আমি মনে করি, ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আদামী পাঁচ বছর মাগুরা ১ নম্বর আসনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব।‘

উল্লেখ্য, এই মাগুরা ১ নম্বর আসনে আওয়ামী লিগের নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়ছেন সাকিব আল হাসান। সাকিবের বিপক্ষে নির্বাচনে লড়ছেন পাঁচ জন প্রার্থী। এদিন মাগুরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাকিব। এবারে সাকিবের বিপক্ষে ভোটে লড়ছেন বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মোহম্মদ সিরাজুল সায়েফিন ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মাগুরা ১ নম্বর আসনে মোট ভোটারের সংখ্যা চার লক্ষ ৪৮৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৬২ জন। নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৯ হাজার ৬২১ জন। এই এলাকায় ভোট কেন্দ্র রয়েছে ৬২১টি।

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের