ইনস্টাগ্রাম থেকে শোয়েবের সমস্ত ছবি মুছলেন সানিয়া, তবে কী সম্পর্ক শেষ?

এই জল্পনার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে শোয়েবের সঙ্গে সকল ছবি মুছে ফেললেন টেনিস তারকা। আবারও ইঙ্গিত দিলেন যে, তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ২ বছর ধরে টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তাঁর স্বামী, পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের তীব্র গুঞ্জন চলছে। সেই কারণে বেশ কিছুদিন ধরেই তাঁরা শিরোনামে রয়েছেন। কিন্তু এই বিষয়ে প্রকাশ্যে কেউই কোনও মুখ খোলেননি। এদিকে এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই ছেলের স্কুলের একটি বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা মিলেছিল সানিয়া এবং তাঁর স্বামী শোয়েবকে। ভক্তদের তখনই চিন্তামুক্ত হয় যে, তাঁরা আবারও একসঙ্গেই আছেন।

যদিও হিন্দু হয়ে পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ের জন্যে একসময় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি সানিয়া মির্জাকে। কিন্তু কোনও কিছুতেই প্রতিক্রিয়া না জানিয়ে প্রায় ১৩ বছর একসঙ্গে সংসার করেন তাঁরা। কোনও গত বছর থেকেই জল্পনা, বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়া এবং শোয়েব মালিকের। এই জল্পনার মধ্যেই ইনস্টাগ্রাম থেকে শোয়েবের সঙ্গে সকল ছবি মুছে ফেললেন টেনিস তারকা। আবারও ইঙ্গিত দিলেন যে, তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়ে গিয়েছে। গতবছর শোয়েব মালিক তাঁর ইনস্টাগ্রামের বায়ো থেকে সানিয়া মির্জার সঙ্গে বিবাহিত হওয়ার উল্লেখ সরিয়ে দিয়েছিলেন। যেখানে এর আগে ​​তিনি লিখেছিলেন, একজন সুপার উইম্যানের স্বামী তিনি। সানিয়া এবং শোয়েবের ছেলের বয়স ৬ বছর, ইজহান ২০১৮ সালে জন্মগ্রহণ করেছে।

সে বাবা-মা উভয়ের চোখের মণি। আপাতু এখন মায়ের সঙ্গে থাকে সে। কিন্তু সত্যিই কী তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে? তা স্পষ্ট নয়। আসলে সানিয়া- শোয়েবের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণেই তাঁদের মধ্যে অশান্তি চরমে ওঠে বলে শোনা যায়। এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে শোয়েবের প্রেমের গুজব উঠেছিল।তার পরেই নাকি শোয়েবের ঘর ছেড়েছেন অভিনেত্রী। আয়েশা ওমরের সঙ্গে শোয়েব মালিকের বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন করেন বলে গুঞ্জন। কিন্তু বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়েছে আয়েশা ওমর। তাঁর কথায়, তিনি কখনও বিবাহিত পুরুষের সাথে নিজেকে জড়াবেন না।

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার