দুর্দান্ত ফর্মে থাকলেও চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না কেন? সঞ্জুর উত্তরে মুগ্ধ সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে চেন্নাইয়ের সাফল্যের পেছনে সবার আগে উঠে আসে যে নাম তা হল সঞ্জু স্যামসন। কঠিন পরিস্থিতিতে দলকে সামলে, একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি।  চেন্নাইকে পৌঁছে দিয়েছেন প্লে-অফের দোরগোড়ায়। এই দাপটে সঞ্জুর কাছে ম্লান হয়েছে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। সঞ্জুর খেলা দেখে অনেকেই বলছেন তিনি দলকে নেতৃত্ব দেওয়ার দাবিদার। কিন্তু কেন তিনি চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না সেই কারণ জানালেন সঞ্জু স্যামসন।

চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সঞ্জুকে ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’-এর সম্মান এনে দিয়েছিল । তার মাটি কামড়ে পড়ে থাকার লড়াই ভারতকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছিল। সেই ফর্মই তিনি আইপিএলে ধরে রেখেছেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে স্যামসন ৪০০-র বেশি রান করেছেন, যার মধ্যে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে একটি করে সেঞ্চুরি রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে চেন্নাইয়ের খেলা শেষ ম্যাচে ৩১ বছর বয়সী এই খেলোয়াড় ৮৭ রানে অপরাজিত ইনিংস খেলেন। সঞ্জুর এই ফর্ম দেখার পর রুতুরাজ গায়কোয়াডের কাছ থেকে দলের দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে ক্রমাগত জল্পনা চলছিল। সেই বিষয় নিয়ে এবার নীরবতা ভেঙেছেন সঞ্জু। একটি পডকাস্টে কথা বলার সময় স্যামসন জানান, নতুন দলে যোগ দেওয়ার পর অধিনায়কত্বের চিন্তা তাঁর মাথায় কখনো আসেনি। এর পরেই তিনি বলেন, “আমার আগে থেকেই একটা দল ছিল। আমার একটা জায়গা আগে থেকেই ঠিক করা ছিল। আমি সেখান থেকে বেরিয়ে অন্য একটা দলে যোগ দিতে চেয়েছিলাম। তাই সেই আদানপ্রদানে আপনি কোনও দাবি করতে পারেন না। সত্যি বলতে এটাই আমি শিখেছি।”

আরও পড়ুন: টেস্ট অভিষেকেই সেঞ্চুরি, চিনে নিন পাকিস্তানের নতুন তারকা ক্রিকেটারকে

 স্যামসনের কথা মন ছুঁয়ে গিয়েছে সকলের। তিনি বলেছেন তাঁর  মালায়ালি ঐতিহ্যই তাঁকে প্রতিদান ছাড়া দলের জন্য নিজের সেরাটা দিতে শিখিয়েছে। সঞ্জুর কথায়, “চেন্নাইতে অনেক মালয়ালি কাজ করেন। দুবাইতেও অনেক মালয়ালি কাজ করেন। আপনারা যে মালয়ালিদের বেছে নিচ্ছেন, তার কারণ হলো, তারা বিশ্বাসের প্রতিদান দিতে নিজেদের জীবনও দিয়ে দেবে।  চেন্নাই আমার ওপর বিশ্বাস রেখেছে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি এখানে আমার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।”  

   

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে