ব্রাজিল লিগে অবনমন বাঁচাতে পারল না পেলে-নেইমারের ক্লাব

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়।’ এক সময়ে ব্রাজিলের যে ক্লাব বিশ্ব ফুটবলে সমীহ আদায় করে নিয়েছিল সেই স্যান্টোসই ১১১ বছরের ইতিহাসে চরম লজ্জার রেকর্ড গড়ল। ছিটকে গেল ব্রাজিলিয়ান সিরির  ‘আ’ থেকে। আগামী মরশুমে সিরি ‘বি’ গ্রুপে খেলতে হবে আটবারের চ্যাম্পিয়নকে। ফুটবল সম্রাট পেলে আর নেইনারের ক্লাব হিসেবে পরিচিত স্যান্টোসের এমন দুরবস্থা হবে, কোনও দিন কেউ কল্পনাও করতে পারেনি।

অবনমন রুখতে বৃহস্পতিবার ভাস্কো দা গামার বিরুদ্ধে জিততেই হতো স্যান্টোসকে। কিন্তু চলতি মরশুমে হতশ্রী পারফরম্যান্স করে চলা শতাব্দী প্রাচীন ক্লাবটির ফুটবলাররা সম্মানের লড়াইয়ে ডাহা ফেল করেছেন। ২-১ গোলে হেরে গিয়ে অবনমনের মুখে পড়তে হয়েছে। ৪৩ পয়েন্ট নিয়ে ১৭ তম স্থানে থেকেই চলতি মরশুমের সিরি ‘আ’ লিগ শেষ করল বিশ্ব ফুটবলে এক সময়ে সম্ভ্রম জাগানো ক্লাবটি। ৩৮ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান সিরি আ’য় চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। এই ক্লাবেই খেলে থাকেন ব্রাজিলের উদীয়মান তারকা এনদ্রিক।

নিজের কেরিয়ারের ১৮ বছর স্যান্টোসেই কাটিয়েছিলেন কালো মানিক হিসাবে পরিচিত পেলে। ৬৫৯টি ম্যাচে ক্লাবের জার্সি গায়ে মাঠে দাপিয়েছিলেন। ৬৪৩ গোল করে অসংখ্য রেকর্ড গড়ে গিয়েছিলেন ফুটবলের ঈশ্বর। এমনকি বর্তমান ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়রের হাতেখড়িও এই ক্লাবে। প্রিয় ক্লাবের অবনমনের কথা শুনে বিমর্ষ হয়ে পড়েছেন তিনি। তবে মানসিকভাবে ভেঙে পড়া ক্লাবের সদস্য-সমর্থকদের উজ্জীবিত করারও চেষ্টা চালিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘আমরা আবারও হাসব…..।’

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

ক্রাইম পেট্রোলে ১৫ এপিসোডের জন্যে ৯০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন অজয় দেবগন

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক