প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে মাঠে নামছে বেঙ্গালুরু, পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও পর্যন্ত ২ দলই ১১টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়েছে। এদিন যে দল জিতবে, তাদের প্লেঅফে যাওয়ার সুযোগ থাকবে।

এদিন ধর্মশালায় পঞ্জাব কিংসের দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। যেহেতু গত তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে এই একই দল নিয়ে খেলে সাফল্য এসেছে, তাই এই ম্যাচে দলে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। চোটের কারণে দলের বাইরে রয়েছেন শিখর ধবন। এদিনের ম্যাচে শিখরের বাইশ গজে ফেরার সম্ভাবনা নেই।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও প্রথম একাদশে বদল আনার সম্ভাবনা কম। আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গত ম্যাচে গ্লিন ম্যাক্সওয়েলকে খেলানো হয়েছিল। ম্যাক্সওয়েলকে খেলিয়ে সফল হয়েছে বেঙ্গালুরু। এদিনও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে খেলানো হতে পারে। ম্যাক্সওয়েল বোলিংয়ে সফলতা পেলেও ব্যাটিংয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি। ম্যাক্সওয়েলকে যদি না খেলানো হয় তাহলে তার পরিবর্তে রীসি টপলেকে খেলানো হতে পারে। ধর্মশালার পিচ রীসি টপলেকে বল করানোর ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। ফ্যাফ ডুপ্লেসি, বিরাট কোহলি ছাড়াও বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের মধ্যে দুরন্ত ফর্মে রয়েছে উইল জ্যাকস। এদিনের ম্যাচেও এই ৩ ব্যাটসম্যান বেঙ্গালুরুকে জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারবে, এখন সেটাই দেখার।

চরম ভুল, রাষ্ট্রসঙ্ঘের নতুন বিশ্ব মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের