কাশ্মীরে বিয়ে সারলেন সরফরাজ, নেট দুনিয়ায় সতীর্থদের শুভেচ্ছাবার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভূস্বর্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সরফরাজ খান। সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি সকলকে নিজের বিয়ে সারার সুসংবাদটি জানান। ইতিমধ্যে তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চারিদিক থেকে শুভেচ্চাবার্তা পাচ্ছেন তিনি। মুম্নইয়ের এই তরুণ তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল সহ তাঁর আরও সতীর্থরা।

জানা গিয়েছে, সরফরাজের বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল তাঁর শ্বশুরবাড়ি। স্ত্রী রোহানা জহুর হলেন তাঁর এক আত্মীয়ের পরিচিতা। সেই আত্মীয়ের সঙ্গেই একবার রোহানা সরফরাজের ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেখানেই দুজনের আলাপ। প্রথম দেখাতেই রোহানাকে পছন্দ হয় দিল্লি ক্যাপিটালস তারকার। যার পরিণাম বিয়ে। এদিন সরফরাজ কালো শেরওয়ানিতে সেজেছিলেন। আর রোহানার পরনে ছিল লাল লেহেঙ্গা ও সঙ্গে সোনার গয়না। আংটি বদলের মাধ্যমে তাঁদের শুভ পরিণয় ঘটে।

তবে সরফরাজের বিয়েতে ছিল না কোনও অতিরঞ্জিত আড়ম্বর। একেবারে ঘরোয়াভাবেই দুই পরিবারের উপস্থিতিতেই সরফরাজ-রোহানার চারহাত এক হয়। এদিন সাংবাদিকদের সম্মুখীন হয়ে নিজের জাতীয় দলের খেলা প্রসঙ্গে এই তরুণ ক্রিকেটার বলেন, ‘ওপরওয়ালা চেয়েছিলেন তাই কাশ্মীরে আমার বিয়ে হয়েছে। ওপরওয়ালা চাইলে আমি জাতীয় দলে খেলব।’ তবে এই মুহূর্তে নিজের নতুন জীবনে সময় দিতে চান তিনি।

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?