ভারতের সঙ্গে দাদাগিরির পরিণতি, বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সঙ্গে দাদাগিরির পরিণতি কী হতে পারে টের পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অস্বীকার করায় বাংলাদেশকে বাদ দিয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। শনিবারই (২৪ জানুয়ারি) এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে ‘সি’ গ্রুপে খেলবে স্কটল্যান্ড। গ্রুপের বাকি দলগুলি হল- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ পাওয়া নিয়ে মুখ খুলতে চাননি স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডেকে নির্দেশ দেওয়া হয়, বিশ্বকাপ খেলতে যেন ভারতে দল না পাঠানো হয়। সরকারের কাছ থেকে ওই নির্দেশ পাওয়ার পরেই বিসিবির তরফে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে জানানো হয়, নিরাপত্তার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা সম্ভব নয়। প্রতিযোগিতার অন্য আয়োজক শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের ম্যাচের আয়োজন করা হোক। প্রয়োজনে গ্রুপ বদল করা হোক। আয়ারল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে ওই গ্রুপে দেওয়া হোক। যদিও আয়ারল্যান্ডের তরফে আইসিসিকে স্পষ্ট জানানো হয়, গ্রুপ বদলানো যাবে না। ভারতের বিরুদ্ধে জেহাদে একমাত্র মোল্লার দেশ পাকিস্তান বাদে আর কাউকে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গতকাল বুধবারই আইসিসির বোর্ড সভায় ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে ভোটাভুটিতে গোহারান হেরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘মোল্লার দেশ’ হিসাবে পাকিস্তান একমাত্র পাশে দাঁড়িয়েছিল। বাকি কোনও দেশ সমর্থন করেনি। উল্টে বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আইসিসি। ওই ডেডলাইন পাওয়ার পরে সিদ্ধান্ত নিতে এদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বোর্ডের শীর্ষ কর্তাদের পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলের সব সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও বৈঠকে ডাক পেয়েছিলেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ। তবে ওই বৈঠকে ক্রিকেটারদের মতামত উপেক্ষা করেই পাকিস্তানপ্রেমী ক্রিকেট উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন, ভারতের মাটিতে খেলতে ক্রিকেটাররা যাবেন না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের