দেখে নিন, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। কম্বোডিয়াকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্লু টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। কম্বোডিয়াকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্লু টাইগাররা। ওই ম্যাচে জোড়া গোল করেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আর এই জয় অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে ভারতীয় ফুটবলারদের। শনিবাসরীয় রাতে তাদের প্রতিপক্ষ হল আফগানিস্তান। আর এশিয়ার দেশটির খেলার মান কম্বোডিয়ার চেয়ে অনেকটাই উন্নত। সেটা গত শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে সেটা স্বীকার করে নেন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাক। তাঁর মতে, ‘কম্বোডিয়ার বিরুদ্ধে আমরা ভালো ফুটবল খেলেছিলাম। না হলে ওই ম্যাচটাও বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারত। তবে আফগানিস্তান অনেক কঠিন প্রতিপক্ষ। ট্যাকটিক্যালি ওরা অনেক উন্নত। ওদের অ্যাটাক অনেক শক্তিশালী, আর বক্সে অনেক ক্রস তোলে। আর আফগানরা বেশ গতিশীল ফুটবল খেলে। তাই আমাদের অনেক বুদ্ধি করে খেলতে হবে কারণ, আফগানিস্তান জেতার জন্যই মাঠে নামবে।’ 

দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নাওরেম রোশন সিং এবং অনিরুদ্ধ থাপার চোট রয়েছে। তাই আফগানদের বিরুদ্ধে দলের প্রথম একাদশে পরিবর্তন আনতেই পারেন ক্রোট কোচ। কারণ, তিনি আগেই জানিয়েছিলেন যে, ম্যাচে দিন সকালে ফুটবলারদের অবস্থা এবং সেরে ওঠার পরিমান দেখেই দলগঠনের সিদ্ধান্ত নেবেন। এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ-

গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), প্রীতম কোটাল/ রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, আকাশ মিশ্রা, সাহাল আব্দুল সামাদ / অনিরুধ থাপা, সুরেশ সিং, ওয়াংঝাম, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, মনবীর সিং, লিস্টন কোলাসো এবং সুনীল ছেত্রী (অধিনায়ক)। 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম