দুঃসংবাদ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন তিন খেলোয়াড়

হুদা-সামিদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার ও শাহবাজ আমেদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে যাওয়ার আগে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিনটি একদিনের এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। দলে ঠাঁই হল না তিন ক্রিকেটার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), দীপক হুদা (Deepak Hooda) ও মহম্মদ সামির (Mohammed Shami)। আর তিন খেলোয়াড়ের না থাকা ব্লু ব্রিগেডকে চাপে রাখবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হুদা-সামিদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও শাহবাজ আমেদকে (Shahbaz Ahmed)।

বিশ্বকাপের আগে নিজেদের ভালভাবে ঝালিয়ে নিতে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। তিনটি টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বিশ্বকাপ জয়ের দাবিদার দুই দল। তিরুঅনন্তপুরমে ২৮ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। পরের ম্যাচ দুটি হবে গুয়াহাটি ও ইন্দোরে। ২ ও ৪ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। তিনটি টি টোয়েন্টি ম্যাচের পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবেন রোহিত শর্মারা। দশেরার পরের দিন ৬ অক্টোবর প্রথম ম্যাচ হবে লখনউতে। ৯ অক্টোবর রাঁচিতে ও ১১ অক্টোবর দিল্লিতে মুখোমুখি হবে দুই দল।  

সোমবার রাতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে থাকছেন না দীপক হুদা। কোভিড মুক্ত না হওয়ায় মহম্মদ সামিকেও রাখা হয়নি। হার্দিক পাণ্ড্যকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোলারের অভাব পূরণ করতে দলে ফিরিয়ে আনা হয়েছে উমেশ যাদবকে। ইতিমধ্যেই তিরুঅনন্তপুরমে পৌঁছে গিয়েছেন তিনি। 

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

কালিম্পং-য়ে খারাপ আবহাওয়ার জের, আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর কপ্টার

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ