সাকিবের কেরিয়ার শেষ, ঠাঁই হল না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে দেশেই ঢুকতে পারেননি তারকা অলরাউন্ডার। মার্কিন মুলুকেই স্ত্রী ও পরিবারকে নিয়ে ছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও দলে ছিলেন না। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও তাঁকে দলে রাখা হল না। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তার আগে এটাই বাংলাদেশের শেষ বড় কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ। কিন্তু তাতেও তিনি নেই। মোটমুটি যা বােঝা যাচ্ছে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শাকিবকে ছাড়াই দল ভাবছে বিসিবি। 

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নেই নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। জানা গিয়েছে চোটের কারণে দলে থাকছেন না তাঁরা। এদিকে দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।  

অন্যদিকে এক বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন, আছেন এখনও ওয়ানডে না খেলা পারভেজ হোসেন ইমনও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অধিনায়কত্বের অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন তিনি। কুঁচকির চোট থেকে এখনও সেরে না উঠায় নাজমুল হোসেন শান্ত নেই এই সিরিজে। একই সমস্যায় নেই তাওহীদ হৃদয়ও।এছাড়া আগে থেকেই আঙুলের চোটে ভুগছেন মুশফিক। তাঁরও জায়গা হয় নি স্কোয়াডে।

হৃদয়ের দলে না থাকা নিয়ে বিসিবির ফিজিও মনজুর হোসেন চৌধুরী জানান, ‘হৃদয় তার ডান পেটে ব্যথা অনুভব করছিল। তাঁর রিপোর্টেও কিছু সমস্যা রয়েছে। আপাতত তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, আমরা তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখবো।’

এদিকে তাঁদের অনুপুস্থিতিতে দলে আফিফকে ফেরানো হয়েছে। রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১০ ও ১২ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। 

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা

 

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা