শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ঠাঁই হল না সাকিব আল হাসানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিরদিন কাহারও সমান নাহি যায়। মাস তিনেক আগেও বকলমে তিনিই ছিলেন বাংলাদেশ দল বাছাইয়ের দণ্ডমুণ্ডের কর্তা। তাঁর রোষানলে পড়ায় যোগ্যতা থাকা সত্বেও অনেক ক্রিকেটারের ঠাঁই হয়নি জাতীয় দলে। সেই পরাক্রমশালী সাকিব আল হাসান সোমবারই টাইগারদের অধিনায়কত্বের দায়িত্ব হারিয়েছিলেন। আর তার ২৪ ঘন্টার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলে জায়গাই হল না তাঁর। সাকিবের মতো দলে ঠাঁই হয়নি দেশের সেরা ব্যাটার তামিম ইকবালেরও। সোমবারই বিসিবির পক্ষ থেকে চলতি বছরের জন্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি।

সাকিব ও তামিম  ঠাঁই না পেলেও দীর্ঘদিন বাদে টি টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ।  ২০২২ সালের এশিয়া কাপে দেশের হয়ে শেষ বার টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অফ স্পিনার আলিস আল ইসলাম। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে কারা জায়গা পেলেন তা এক নজরে দেখে নেওয়া যাক-

টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল
নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

 

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের