ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সামনেই রয়েছে আমেরিকায় নির্বাচন। ফের ক্ষমতায় আসতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। ভোটে জেতার জন্য চেষ্টার ত্রুটি রাখছেন না তিনি। এবার রিপাবলিকানদের উদ্দেশ্যে বিরাট মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই মন্তব্যকে ঘিরে  শুরু হয়েছে ব্যপক চর্চা।   টেক্সাসের ডালাসে নির্বাচনী সম্মেলনে তিনি বলেন, ভোট দিতে না গেলে তাঁর সমর্থকদের ‘সোজা নরকে ’ যেতে হবে।  

আগামী ৩ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ওই সম্মেলনে উপস্থিত রিপাবলিকান সমর্থকদের শপথও পাঠ করান ট্রাম্প। শপথে উপস্থিতদের অঙ্গীকার করতে বলা হয়, তাঁরা নিজেদের পাশাপাশি পরিবার ও বন্ধুদেরও ভোট দিতে উৎসাহিত করবেন এবং ৩ নভেম্বর বা তার আগেই ভোটাধিকার প্রয়োগ করবেন। রিপাবলিকান সমর্থকদের সামনে ট্রাম্প নিজেকে আমেরিকার ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গেই  তাঁর প্রতি দায়বদ্ধ থাকার  শপথ নেওয়ার বার্তাও দেন।  পরে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি রসিকতার সুরে বলেন, রিপাবলিকানদেরও একইভাবে কাজ করা উচিত।  ভাষণে নিজের প্রশাসনের গত ১৯ মাসের কর্মকাণ্ডেরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি পূরণ করেছেন। শেয়ার বাজারের উন্নতি, ওষুধের দাম কমানো, সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যে নামিয়ে আনার মতো বিষয়কে নিজের সরকারের সাফল্য হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তিনি আরও দাবি করেন,  একটি অন্ধকার সময় থেকে  আমেরিকাকে সমৃদ্ধির নতুন যুগে নিয়ে যাওয়া হয়েছে। তবে ইতিহাস বলছে, মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দলের আসন কমে যায়। সেই প্রবণতা ভেঙে এবার সিনেট ও হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লক্ষ্য নিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

ডেমোক্র্যাটদের ক্ষমতায় আসা নিয়েও সতর্কবার্তা দেন তিনি। ট্রাম্পের অভিযোগ, বিরোধীরা ক্ষমতায় ফিরলে দেশের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে এবং অপরাধীদের প্রতি নমনীয় নীতি নিতে পারে। ট্রাম্পের ভাষণের আগে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নীতিগত মতপার্থক্যের কারণে ভোট থেকে বিরত না থেকে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে দলীয় সমর্থকদের আহ্বান জানান তিনি। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভ্যান্সকে ট্রাম্পের উত্তরসূরি হিসেবেও দেখা হচ্ছে। 

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার