চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নেই সাকিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও খেলছেন না প্রাক্তন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ব্যক্তিগত কারণে ছুটির আর্জি জানিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। সেই আর্জি মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

গত বছর ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের মাঝপথে আঙুলে চোটের কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব। দেশে ফিরে এসেছিলেন। তার পরে আর দেশের জার্সি গায়ে খেলেননি। ইদানিং চোখের সমস্যাতেও মারাত্মকভাবে ভুগছেন। যে কারণে বিপিএলেও তেমন ফর্মে দেখা যায়নি প্রাক্তন টাইগার অধিনায়ককে। চোখের চিকি‍ৎসার জন্য লন্ডনের পাশাপাশি সিঙ্গাপুরেও গিয়েছিলেন। যদিও সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেননি। ফলে সাকিবকে সরিয়ে সম্প্রতি তিন ধরনের ক্রিকেটেই অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তর কাঁধে। আগামী এক বছরের জন্য তাঁকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১ মার্চ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। সফরে তিনটি টি টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবেন দাসুন শনাকারা। তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে  ৪, ৬ ও ৯ মার্চ। তিনটে ম্যাচই হবে সিলেটে। এর পরে চট্টগ্রামে তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৫০ ওভারের ম্যাচগুলো হবে ১৩, ১৫ ও ১৮ মার্চ। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্টের আসর বসবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

Published by:

Share Link:

More Releted News:

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ