চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিলে গেল শশাঙ্কের ভবিষ্যদ্বাণী, কী বলেছিলেন পঞ্জাব কিংসকে নিয়ে?

নিজস্ব প্রতিনিধি: হার্দিক পাণ্ড্যের মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে আইপিএলের শেষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। আর তার পরেই নেট মাধ্যমে শোরগোল ফেলেছে একটি পডকাস্ট ক্লিপ। পঞ্জাব কিংসের (PBKS) ব্যাটার শশাঙ্ক সিংহ আইপিএল শুরুর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তাঁদের দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে। সেই কথা অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে। আর শশাঙ্কের এই ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে!

ভাইরাল পডকাস্টের গল্প
গত মার্চ মাসে সাংবাদিক শুভঙ্কর মিশ্রর ইউটিউব পডকাস্টে শশাঙ্ক বলেছিলেন, ‘পঞ্জাব কিংস নম্বর ওয়ান হবে। আমি বলছি, টপ টু-তে ফিনিশ করব। ১৪তম ম্যাচের দিন আমি আপনাকে মেসেজ করব, আমার পডকাস্ট আবার চালান।’ সেই সময় এই কথা অনেকের কাছে বড় বড় কথা মনে হয়েছিল। কিন্তু সোমবার (২৭ মে) জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাত উইকেটের দাপুটে জয়ের মাধ্যমে পঞ্জাব কিংস ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে জায়গা পাকা করে নিয়েছে। এই জয় তাদের কোয়ালিফায়ার ১-এ সরাসরি প্রবেশের টিকিট এনে দিয়েছে। যার মানে ফাইনালে ওঠার জন্য তারা দুটি সুযোগ পাবে। ম্যাচের পরপরই শশাঙ্কের পডকাস্ট ক্লিপ ভাইরাল হয়ে যায়। এমনকি পঞ্জাব কিংস নিজেরাই সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

ম্যাচের হাইলাইটস
মুম্বই ইন্ডিয়ান্স ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল, যা পঞ্জাব কিংস নয় বল বাকি থাকতেই তাড়া করে জিতে নেয়। জস ইংলিস (৭৩) এবং প্রিয়াংশ আর্য (৬২) দ্বিতীয় উইকেটে ১০৯ রানের দুর্দান্ত জুটি গড়েন। শেষ দিকে অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৬*) এবং নেহাল ওয়াধেরা (২*) জয় নিশ্চিত করেন। শ্রেয়সের নেতৃত্ব এবং দলের একতা এই জয়ে বড় ভূমিকা পালন করেছে।

দলের সাফল্যের রহস্য
শশাঙ্ক জানিয়েছেন, এই সাফল্যের পিছনে রয়েছে দলের ঐক্য এবং কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতি বিশ্বাস। তিনি বলেন, “আমরা নিজেদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছি, যেখানে সবাই যুজবেন্দ্র চহালের মতো সিনিয়র খেলোয়াড় থেকে শুরু করে দলের বাস ড্রাইভার—সবাইকে সমান সম্মান দেওয়া হয়। এই সংস্কৃতি আমাদের মানসিকতা বদলে দিয়েছে। আমরা শুধু স্বপ্ন দেখিনি, বিশ্বাস করেছি এবং কঠোর পরিশ্রম করেছি।” শশাঙ্ক আরও বলেন, নিলামের পর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই মিলে আইপিএল জয়ের স্বপ্ন দেখেছিল, আর প্রথম লক্ষ্য ছিল শীর্ষ দুইয়ে থাকা। সেই লক্ষ্য এখন পূরণ হয়েছে।

পঞ্জাব কিংসের এই মরসুমে সাফল্যের পিছনে শুধু শ্রেয়স আইয়ার, আর্শদীপ সিং, মার্কাস স্টোইনিস বা যুজবেন্দ্র চহালের মতো তারকারাই নন, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ এবং শশাঙ্ক সিংহের মতো তরুণ এবং অনভিজ্ঞ খেলোয়াড়রাও বড় ভূমিকা পালন করেছেন। প্রতি ম্যাচে নতুন নায়ক উঠে এসেছে, যা দলের গভীরতা এবং শক্তি প্রমাণ করে। শশাঙ্ক নিজে এই মরশুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।

১১ বছর পর পঞ্জাব কিংস প্লে-অফে উঠেছে এবং এবার তাদের লক্ষ্য আইপিএল শিরোপা। ২৯ মে মুলানপুরে তাদের হোম গ্রাউন্ডে কোয়ালিফায়ার ১-এ তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বা গুজরাত টাইটান্স (GT)-এর মুখোমুখি হবে। শশাঙ্ক আত্মবিশ্বাসী যে, মার্কো জানসেনের অনুপস্থিতিতেও আজমতউল্লাহ ওমরজাই এবং কাইল জেমিসনের মতো খেলোয়াড়রা দলের শক্তি বজায় রাখবে। পঞ্জাব কিংসের এই অসাধারণ যাত্রা এবং শশাঙ্ক সিং-এর ভবিষ্যদ্বাণী ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন থাকবে।

 

Published by:

Share Link:

More Releted News:

হতশ্রী বোলিংয়ে ডুবল লখনউ, ঋষভের দলের বিরুদ্ধে বড় রানের লক্ষ্য রাখল শ্রেয়সের পাঞ্জাব

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ