টি-টোয়েন্টি নয়, বিরাট ও রোহিতকে টেস্ট এবং একদিনের ম্যাচ খেলার পরামর্শ শাস্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল চলার মাঝেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তাঁর মতে, বিরাট ও রোহিত-এর উচিত ইতিমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে এসে কেবলমাত্র টেস্ট ও একদিনের ক্রিকেটে মনোনিবেশ করা উচিত।

এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, আইপিএল শুরু হয়েছে দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ক্রিকেটের এই মেগা ইভেন্ট থেকে অনেক প্রতিশ্রুতিবান ক্রিকেটার উঠে এসেছে ভারতীয় ক্রিকেটে। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি।

শাস্ত্রীর মতে, চলতি আইপিএল-এ অনেক ভারতীয় তরুণ ক্রিকেটার বিশেষ নজর কেড়েছেন। তার মধ্যে রয়েছেন রাজস্থান রয়্যালস-এর তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল, মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা এবং জিতেশ শর্মার মতো খেলোয়াড়রা উঠে এসছেন। এবার নির্বাচকদের উচিত এই তরুণদের টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলিতে ভারতের জার্সি গায়ে খেলার সুযোগ করে দেওয়া।

আরও জানতে পড়ুন: বুটের মধ্যে নিজের গোলসংখ্যা লিখে সেলিব্রেশন হালান্ডের

কেননা ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। কাজেই এখনও এক বছর বাকি রয়েছে। যা দীর্ঘ একটি সময়। কাজেই ওই সমস্ত খেলোয়াড়দের দলে নিয়ে তাঁদের অভিজ্ঞতা বাড়ানোর ক্ষেত্রে যা একটা বিশাল সময়। তবে এমন খেলোয়াড়দের নিতে হবে যাতে ওই সময় তাঁরা সবরকমভাবে দলকে সাহায্য করতে পারেন।

শাস্ত্রী উদাহরণস্বরূপ তুলে ধরেন হার্দিক পাণ্ডিয়াকে। শাস্ত্রী বলেন, দেখুন চলতি আইপিএল-ও দারুণভাবে সাফল্য পাচ্ছে গুজরাট টাইটান্স। হার্দিক ওঁর দলের সবাইকে এমনভাবে মোটিভেট করছে, যাতে সবাই তাঁর সেরাটাই দিতে পারে। এইভাবেই দল তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন রবি শাস্ত্রী।

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার