চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হতাশ না হয়ে রোহিতদের পজিটিভ থাকার পরামর্শ শাস্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। রোহিত শর্মার এই সিদ্ধান্তকে ভুল বলে মানতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। কেননা অস্ট্রেলিয়া বড় রানের দিকে এগোচ্ছে ঠিক কথাই তবে এই মুহূর্তে ভারতকে পজিটিভ থাকার পরামর্শ দিয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী।

শাস্ত্রী বলেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়া যেভাবে প্রথম দিনের সাময়িক ধাক্কা কাটিয়ে এত রান করেছে তা সত্যিই প্রশংসনীয়। তবে ভারতও যে কোনও সময় ম্যাচে ফিরতে পারে। বৃহস্পতিবার নতুন বলে যখন খেলা হবে সেই সুযোগটাকেই রোহিতেদর কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে ফেলার পরামর্শও দেন তিনি। এবং শাস্ত্রীর মতে, নতুন বলে ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই ক্রিজে থাকা দুই ব্যাটাসম্যানের উইকেট তুলে নিতে চেষ্টা করতে হবে। কেননা মাথায় মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়া কিন্তু চা পানের বিরতির আগেই ২০০ রানের বেশি করতে না পারে। কেননা অস্ট্রেলিয়া ইতিমধ্যেই টার্গেট করেছে স্কোরবোর্ডে ৬০০ রান করে ভারতকে ব্যাট করতে দিয়ে চাপে ফেলার। ভারতের উচিত সেই সুযোগ যাতে কোনওভাবেই অস্ট্রেলিয়াকে না দেওয়ার।

যেহেতু ওভালের পিচ স্পোর্টিং থাকার সম্ভাবনা থাকে, এই কারণেই রবিচন্দ্রনের অশ্বিনের মতো অভিজ্ঞ বোলারকে ভারত দলে না রেখে চার সিমারের সঙ্গে জাদেজাকে দিয়ে আক্রমণের পরিকল্পনা করে। কেননা সেই সময় ওভালের মেঘলা আকাশ দেখে রোহিতরা ভেবেছিলেন চর্তুমুখী বোলিং আক্রমণে অজিদের কাহিল করবেন। প্রথম দিকে চট জলদি উইকেট পড়লেও তারপর কিন্তু পিচ ব্যাটারদের সহায়তা করে। তারফলেই ব্যাটরারা এত রান করতে পেরেছেন বলেই মনে করছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ