রোহিত-কোহলি নন, নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গের কারণ হতে পারেন ইনি

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছে। আগামী রবিবার (৯) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। ওই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। গ্রুপ লিগে হারের বদলা নিতে যেমন মরিয়া মিচেল স্যান্টনাররা, তেমনই ২০ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছেন রোহিত শর্মারা।

ফাইনালে মূলত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল ও হার্দিক পাণ্ড্যর দিকেই তাকিয়ে থাকবেন টিম ইন্ডিয়ার কোটি-কোটি ভক্ত ও অনুরাগী। কেননা, চার ব্যাটার জ্বলে উঠলে কিউইদের কপালে অশেষ দুর্গতি লেখা থাকবে। যদিও বিশেষজ্ঞরা অবশ্য এই চার ব্যাটার নয়, টিম ইন্ডিয়ার অন্য এক ব্যাটারকে নিউজিল্যান্ডের জন্য বিপজ্জনক মনে করছেন। ওই ব্যাটারই ফাইনালে মিচেল স্যান্টনারদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করছেন। কে তিনি জানেন?

তিনি আর কেউ নন, শ্রেয়স আইয়ার। কিন্তু কেন তাঁকে নিউজিল্যান্ডের পক্ষে বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা? তার কারণ কিউইদের বিরুদ্ধে ভারতের তরুণ ব্যাটারের দুরন্ত পারফরম্যান্স। পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডকে সামনে পেলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন শ্রেয়স। একদিনের ক্রিকেটে তাঁর সার্বিক গড় যেখানে ৪৮.২, সেখানে কিউইদের বিরুদ্ধে ভারতের তরুণ ব্যাটারের গড় রান ৭০.৩৭। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন শ্রেয়স। দুটি শতরান সহ করেছেন ৫৬৩ রান। ভারতের জার্সি গায়ে এখনও পর্যন্ত ৬৯টি একদিনের ম্যাচে ২,৭৯৭ রান করেছেন তিনি। মোট শতরানের সংখ্যা ৫। তার মধ্যে দুটিই হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

২০২০ সালের ৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমেই শতরান হাঁকিয়েছিলেন শ্রেয়স। ১০৩ রান করেছিলেন। পরের দুই ম্যাচেও টানা অর্ধশতরান করেছিলেন। ওই দুই ম্যাচে তিনি করেছিলেন যথাক্রেমে ৫২ ও ৬২ রান। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন। ওই দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ৮০ ও ৪৯ রান। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের খেলায় করেছিলেন ৩৩ রান। সেমিফাইনালে কিউইদের বিরুদ্ধে শতরান করেছিলেন। দুবাইতে গ্রুপ লিগের ম্যাচে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আইসিসির প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে ২১৭ রান করার রেকর্ড রয়েছে শ্রেয়সের।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের