রশিদের ‘নো লুক’ শটে ছয়, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি : রশিদ খানের দুর্ধর্ষ পারফরমেন্সের জেরে আয়ারল্যান্ডকে ১০ রানে হারিয়ে দিল আফগানিস্তান। রশিদের অলরাউন্ড পারফরমেন্সের মধ্যে যেটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটি হল একটি ছক্কা। রশিদের ব্যাটে বলটি লেগে সোজা বাউন্ডারির বাইরে বেরিয়ে যায়। ইতিমধ্যে রশিদের সেই ছয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

ঠিক কীভাবে মেরেছিলেন রশিদ ওই শটটি। জানা যায়, শারজাহ স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন আইরিশ বোলার ব্যারি ম্যাকার্থির একটি বল না তাকিয়েই মেরেছিলেন রশিদ। বলটি সোজা ব্যাটে লেগে মাঠের বাইরে চলে যায়। বলটি কোন দিকে গেল, কোথায় গেল তার জন্য মুখও ঘোরাননি রশিদ। বলটি চলে যায় ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে গ্যালারিতে। গ্যালারি থেকে দর্শকদের উল্লাসই তাঁকে জানান দেয়, তিনি ছয় মেরেছেন। রশিদের এই নো লুক শটটি এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

রশিদ খানের এই নো লুক শটটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রশিদের অনেক সমর্থকরাই সোশ্যাল মিডিয়ায় এই শটটি শেয়ার করেছেন। সেইসঙ্গে ওই শটটি শেয়ার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, রশিদ খান রশিদ খানই। এই ধরনের শট আমরা এর আগেও দেখেছি। এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মিচেল স্টার্কের বল এইভাবেই খেলেছিলেন রশিদ। ২০২২ সালে পিএসএলেও এই ধরনের শট মারতে দেখা গিয়েছিল রশিদকে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর