পিতৃত্বকালীন ছুটিতে গেলেন কামিন্স, শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর স্ত্রী দ্বিতীয় সন্তান প্রসব করবেন। আর দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে আগেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছে ছুটির আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মঞ্জুর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্সের জায়গায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অজি দলের অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ।

ঘরের মাটিতে ভারতকে হারিয়ে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাই অনেকটা চাপমুক্ত হয়েই শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের জায়গায় অধিনায়কত্ব সামলানোর দায়িত্ব পেয়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার স্টিভ স্মিথ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির দায়ে নেতৃত্ব হারাতে হয়েছিল তাঁকে। যদিও তার পর থেকে নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তিন সংস্করণ মিলিয়ে ১২ ম্যাচে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কায় ঘূর্ণি পিচের কথা মাথায় রেখে দলে চারজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। অভিজ্ঞ নাথান লায়নের সঙ্গে রয়েছেন টড মার্ফি, ম্যাট কুনেমান ও কুপার কনোলি। পার্ট টাইম স্পিনার হিসেবে কাজ চালাবেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশানে। দলে জায়গা হয়নি রানে না থাকা মিচেল মার্শ ও চোটে পড়া জশ হ্যাজলউডকে। এমনকি মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েলকেও রাখা হয়নি। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন উইকেটরক্ষক জশ ইংলিশ। তাছাড়া ওপেনারের সমস্যা মেটাতে ফেরানো হয়েছে ন্যাথান ম্যাকসুয়েনিকেকে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক ঘটা স্যাম কনস্টাস ও বো ওয়েবস্টারের ওপরে ভরসা রেখেছেন নির্বাচকরা। মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলকে টেস্ট দলে না রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘শ্রীলঙ্কা সফরের পরেই চ্যাম্পিয়নস ট্রফি। ওদেরকে (মার্শ ও ম্যাক্সওয়েল) চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।’

 

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক