দক্ষিণ কোরিয়া শিবিরে স্বস্তি, উরুগুয়ের বিরুদ্ধে খেলছেন সন হিয়ুং মিন

আগামিকাল বৃহস্পতিবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই চলতি বিশ্বকাপ অভিযান শুরু করছে দক্ষিণ কোরিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: জল্পনার অবসান। আগামিকাল বৃহস্পতিবার উরুগুয়ের ৯ (Uruguay) বিরুদ্ধে খেলছেন দক্ষিণ কোরিয়ার (South Korea) তারকা ফরোয়ার্ড সন হিয়ুং মিন (Son Heung-min )। বড় ধরনের আঘাত থেকে বাঁচতে বিশেষ মুখোশ পড়েই মাঠে নামবেন তিনি। বুধবার দলের অনুশীলন শেষে দক্ষিণ কোরিয়ার (South Korea) কোচ পাউলো বেন্তো (Paulo Bento) সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘আগামিকাল উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান ম্যাচে মাঠে নামছেন সন (Son Heung-min)। তিনি মাস্ক পরেই খেলবেন। মাস্ক পরে খেলার জন্য কোনও অসুবিধা হবে না তাঁর। কেননা, মাস্কে অভ্যস্ত হয়েছে।’ শুধু উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধেই নয়, দলের হয়ে বিশ্বকাপে সব ম্যাচেই খেলবেন সন।

চ্যাম্পিয়ান্স লিগে খেলতে গিয়ে বাঁ চোখের কোটরে বড় ধরনের চোট পেয়েছিলেন টটেনহ্যাম স্পার তারকা সন হিয়ুং মিন (Son Heung-min)। গত মাসেই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ফলে আদৌ দলের হয়ে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও তারকা ফরোয়ার্ডকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছিলেন পর্তুগিজ কোচ পাউলো বেন্তো (Paulo Bento)। সনের চোট নিয়ে উদ্বিগ্ন ছিলেন দক্ষিণ কোরিয়ার (South Korea) সমর্থকরাও। যদিও বিশ্বকাপ খেলতে কাতারে পৌঁছনোর আগেই তারকা ফরোয়ার্ড উদ্বিগ্ন অনুগামীদের আশ্বস্ত করেছিলেন, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কাতার বিশ্বকাপে নামার জন্য তিনি যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাও জানাতে ভোলেননি।

এদিনও দোহার এগলায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন সন। মাঠে নামার ব্যাপারে যথেষ্টই আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। অনুশীলনের ফাঁকেই তাঁর সঙ্গে আলাদা কথা বলেন দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ পাউলো বেন্তো (Paulo Bento)। উল্লেখ্য, আগামিকাল বৃহস্পতিবার উরুগুয়ের (Uruguay) বিপক্ষে ম্যাচ দিয়েই চলতি বিশ্বকাপ অভিযান শুরু করছে দক্ষিণ কোরিয়া (South Korea)। গ্রুপ ‘এইচ’-এ দক্ষিণ কোরিয়ার (South Korea) অন্য দুই প্রতিপক্ষ হল ঘানা এবং পর্তুগাল। ১২ বছর পর ফের নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চাইছেন দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

রাখির বিজ্ঞাপনে পোশাক নিয়ে কৃতি স্যাননকে সমর্থন রাহুলের, তীব্র সমালোচনা কঙ্গনার

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়