জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের 'জেলার ২'। চলতি সপ্তাহে দেশজুড়ে প্রেক্ষাগৃহে হিন্দি, বাংলা, দক্ষিনী, হলিউড-সহ একগুচ্ছ চলচ্চিত্র মুক্তি পাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর ধাক্কা! হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’। চলতি সপ্তাহে দেশজুড়ে প্রেক্ষাগৃহে হিন্দি, বাংলা, দক্ষিনী, হলিউড-সহ একগুচ্ছ চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। যার মধ্যে রয়েছে বহু প্রতীক্ষিত রজনীকান্তের এই ছবি। যা আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে। কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াচ্ছে যে, হিন্দিতে ডাবিংয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না ‘জেলর ২’। অথচ এই ছবিতে বিদ্যা বালান, জ্যাকি শ্রফ এবং মিঠুন চক্রবর্তীর মতো একাধিক বলিউড তারকারা অভিনয় করছেন। পাশাপাশি হৃতিক রোশনেরও চমকপ্রদ ক্যামিও রয়েছে। জানা যাচ্ছে, মূলত তামিল, কন্নড়, মালয়ালম, তেলেগু ভাষাতেই মুক্তি পাবে এই ছবি। সুতরাং হিন্দিভাষী ভক্তদের জন্যে এটা জোর ধাক্কা। কিন্তু এর কারণ কী?

প্রতিবেদন অনুসারে, ছবির নির্মাতাদের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তাদের মতবিরোধ হয়েছে। সাধারণত দক্ষিণী ছবির ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহের মধ্যে ওটিটিতে ছবি রিলিজের চুক্তি থাকে। কিন্তু হিন্দি ছবিগুলির ক্ষেত্রে আট সপ্তাহ সময় দেওয়া হয় অনলাইনে রিলিজের জন্যে। সেইমতো ‘জেলার ২’ নির্মাতারাও ছবি মুক্তির চার সপ্তাহ পর ওটিটি-তে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তাই গুজব উঠেছে যে, ‘জেলার ২’ হিন্দি সংস্করণে মুক্তি পেলে থিয়েট্রিক্যাল রিলিজ বাতিল হতে পারে। এতে ছবির ব্যবসায় অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ‘জেলার ২’-এর হিন্দি সংস্করণের জন্যে ওটিটিতে মুক্তির অপেক্ষা করতে হবে। কথিত চুক্তি অনুসারে, প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহ পর এটি সব ভাষায় ওটিটিতে দেখা যাবে। তবে, ওটিটি প্ল্যাটফর্ম এবং এর স্ট্রিমিংয়ের নিশ্চিত তারিখ জানানো হয়নি। কিন্তু এখনও এই খবর নিয়ে ভক্তদের মধ্যে সন্দেহ রয়েছে। তবে কী সত্যি হিন্দিতে মুক্তি পাচ্ছে না ‘জেলার ২’?

অবশেষে, ‘জেলার ২’ হিন্দি মুক্তি নিয়ে নীরবতা ভাঙলেন নির্মাতারা। তাঁরা সাফ জানিয়ে দিলেন যে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর তামিল ভাষার পাশাপাশি হিন্দি এবং অন্যান্য ভাষাতেও বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জেলর ২’। পেন মারুধার এন্টারটেইনমেন্ট উত্তর ভারতে ছবিটি পরিবেশন করবে। হিন্দিতে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তির তারিখে কোনও পরিবর্তন আনা হয়নি। ছবিটির মুক্তি সংক্রান্ত কোনও তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করবেন না। ‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ছবিটিও তিনি পরিচালনা করেছিলেন। 

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের