বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: ধুমধাম করেই পালিত হয়েছিল বিবাহবার্ষিকী। কাটা হয়েছিল কেক। আর তার পরেই শুরু হল পারিবারিক কলহ। আর সেই কলহের জেরেই নিজের ১৪ মাসের সন্তানকে বাড়ির দোতলার ছাদ থেকে প্রথমে ছুড়ে ফেলার পর ঝাঁপ দিলেন মা। বরাতজোরে শিশুটি রক্ষা পেলেও, বাঁচতে পারলেন না হতভাগিনী মা। হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থাতেই মৃত্যুর দেশে পাড়ি জমিয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কানপুরের গুজনির মর্দানপুরে।

পুলিশ জানিয়েছে, ‘গত সাতই অক্টোবর ছিল মর্দনপুরের বাসিন্দা নূর আলম ও তাঁর স্ত্রী রোশনির তৃতীয় বিবাহবার্ষিকী। পেশায় দর্জি নূর বিবাহবার্ষিকীর তৃতীয় বর্ষপূর্তিতে এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোশনির দিদি ইশরাত-ও। বিবাহবার্ষিকী উপলক্ষে কেক-ও কাটা হয়েছিল। সব কিছু ভালয়-ভালয় মিটেছিল। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি, ওই আনন্দ-অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে বিষাদে বদলে যাবে। অনুষ্ঠান মিটে যাওয়ার পরেই কোনও বিষয় নিয়ে নূরের সঙ্গে রোশনির ঝগড়া বেঁধে যায়। পারিবারিক অশান্তি যখন চরমে তখনই রোশনির দিদি ইশরাত ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।’

পুলিশের ভাষ্যমতে, দিদিকে আটকানোর চেষ্টা চালায় রোশনি। তবে লাভ হয়নি। এর পরেই অভিমানে নিজের ১৪ মাসের শিশুসন্তানকে নিয়ে বাড়ির ছাদে চলে যায় রোশনি। সেখান থেকে একরত্তিকে নীচে ছুড়ে ফেলে। কোনওক্রমে নীচে দাঁড়ানো নূর সন্তানকে ধরে নেন। কোলের একরত্তিকে ছুড়ে ফেলার পরে দোতলার ছাদ থেকে ঝাঁপ দেন রোশনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনদিন যমে-মানুষে টানাটানির পরে গতকাল রবিবার না ফেরার দেশে পাড়ি দেন রোশনি। ইতিমধ্যেই ওই হৃদয়বিদারক ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর