সৌদি আরবের হার, ক্ষমা চাইলেন মানচিনি

Share:

নিজস্ব প্রতিনিধি : এশিয়ান কাপে শেষ ষোলো থেকে বিদায় নিতে হল সৌদি আরবকে। দক্ষিণ কোরিয়ার কাছে ট্রাইব্রেকারে হেরে যায় আরবের এই দেশটি। ম্যাচের নিষ্পত্তি না হওয়ার আগেই ডাগআউট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সৌদি কোচ রবার্তো মানচিনি। পরে অবশ্য এই কাজের জন্য ক্ষমা চান তিনি।

মঙ্গলবার রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমে এক গোলে এগিয়ে যায় সৌদি আরব। তবে অতিরিক্ত সময়ে অবশ্য ম্যাচের সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। চে গুয়ে সাংয়ের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। ম্যাচ পৌঁছোয় ট্রাইব্রেকার পর্যন্ত। ট্রাইব্রেকারে অবশ্য দক্ষিণ কোরিয়ার কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরে যায় সৌদি আরব। সৌদি আরবের শামি আল নাজেই ও আবদুল রহমান ঘারিবের শট রুখে দেয় দক্ষিণ কোরিয়ার গোলকিপার।

তবে কোরিয়ার হয়ে হাওয়াং হি চ্যাং চতুর্থ শটটি নেওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে ড্রেসিংরুমের দিকে ফিরে যান সৌদি আরবের কোচ রবার্তো মানচিনি। চ্যাংয়ের গোলেই অবশ্য সৌদি আরবের বিদায় নিশ্চিত হয়। কিন্তু প্রশ্ন ওঠে, ম্যাচের নিষ্পত্তি হওয়ার আগেই কীকরে সৌদি আরবের কোচ মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন। এই প্রসঙ্গে অবশ্য মানচিনি জানান, স্টেডিয়াম ছেড়ে আগে বেরিয়ে যাওয়ার জন্য ক্ষমা চাইছি। ভেবেছিলাম, ম্যাচ শেষ হয়ে গিয়েছে। তাই বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু কাউকে ছোট করতে চাইনি। সব খেলোয়াড়কে ধন্যবাদ জানাই। ওরা খুব উন্নতি করেছে।

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

বেগুনি-চপের বিকল্প খুঁজছেন? বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন ৫ পকোড়া

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, চারটি নতুন এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের