এই মুহূর্তে

দাদাগিরি, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে সৌরভের দল

নিজস্ব প্রতিনিধি: তিনি ক্রিকেট দুনিয়ায় মহারাজ হিসেবে পরিচিত। ক্রিকেটে তাঁর অবদান এখনও চর্চিত হয়। বর্তমানে তিনি প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ। এই প্রথম কোনও দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েই সফল হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাগিরি রয়েছে সেই একই। 

গত বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২০ লিগ ‘এসএ২০’-তে প্রিটোরিয়া ক্যাপিটালস ব্যর্থ হয়েছিল। তারপর ঘুরে দাঁড়াতে এ বার তাঁদের কোচ করা হয়েছিল সৌরভকে। প্রথমটা ভালো না হলেও তারপর পরপর ম্যাচ জিতে প্রতিযোগিতার প্লে-অফে উঠেছে প্রিটোরিয়া। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২০।  তাঁদের এই সাফল্য যেমন নজড় কেড়েছে তেমই কোচ হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্রিকেট ময়দানে দাদাগিরি দেখিয়ে আসা সৌরভ। প্রিটোরিয়া তৃতীয় দল হিসাবে প্রতিযোগিতার প্লে-অফে উঠেছে । পার্ল রয়্যালস ও সানরাইজার্স ইস্টার্ন কেপ প্লে-অফের আগেও জায়গা পাকা করেছে। বাকি একটি জায়গার জন্য লড়াই হবে জোহানেসবার্গ সুপার কিংস, এমআই কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের। বর্তমান চ্যাম্পিয়নদের আশা এখন ডারবানের সুপার জায়ান্টস এবং জোবার্গ সুপার কিংস তাদের বাকি ম্যাচ না জেতার উপর নির্ভর করছে। এই দুটি দলই শনিবার মাঠে নামছে, যা জমজমাট টুর্নামেন্টে MICT-এর ভাগ্য নির্ধারণ করতে পারে। এটি নয়টি ম্যাচে তাদের মাত্র তৃতীয় জয় এবং এই মৌসুমে ঘরের মাঠে দ্বিতীয় জয়।

আরও পড়ুন:  বাংলার অভিজ্ঞান ও বৈভবের চওড়া ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে রান তুলল ভারতের ছোটরা

প্রসঙ্গত, প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে প্রথম বার রানার্স হয়েছিল। তবে বছর প্লে-অফ উঠতে পারেনি তাঁরা। খারাপ এই ফলের জন্য জোনাথন ট্রটকে সরিয়ে সৌরভকে কোচ করে প্রিটোরিয়া। বলা ভালো কোচ হওয়ার আগে সৌরভ দিল্লিতে মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব সামলেছেন সৌরভ। কোচের ভূমিকায় তাঁকে এখানেই দেখা গিয়েছে। প্রথমবার কোচ হয়ে তিনি নজর কেড়েছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো

বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

বিশ্বকাপের মাঝেই নয়া বিতর্ক, দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত পানীয় গ্লাস থেকে ফের বোতলে ভরার অভিযোগ

ওমানকে ১০৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল শ্রীলঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ