একের পর এক রেকর্ড, বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজক

Share:

নিজস্ব প্রতিনিধি : একের পর এক রেকর্ড। দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ও ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজকের ঝুলিতে এখন শুধুই রেকর্ড। এখন পর্যন্ত ৪টি ওয়ানডে খেলেছেন। সব ম্যাচেই রেকর্ড তৈরি করেছেন তিনি। রেকর্ড তাঁর পিছু ছাড়ছে না। কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে শুক্রবার ৮৮ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে লনেমে ৮৮ রান করেন ম্যাথু। ওয়ানডে ক্রিকেটে ইতিহাসও গড়েছেন তিনি। ৪টি ওয়ানডেতেই ৫০-র ওপরে রান করেছেন। শুক্রবারও গড়েছেন রেকর্ড। তাঁর মত আরো একজন রয়েছেন, যিনি ক্রিকেট জীবনের প্রথম ৪ ম্যাচে ৫০-র বেশি রান করেছেন। তৃতীয় ওয়ানডেতে তাঁকে নামতে হয়নি। ম্যাচের হিসাবে না হলেও ইনিংসের হিসাবে তাঁরও প্রথম চার ইনিংসে ফিফটি আছে। কিন্তু ম্যাথু তাঁর প্রথম ৪ ম্যাচেই ব্যাটিংয়ে নেমে ফিফটি পেলেন।

গত ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে খেলেছেন ব্রিটজক। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে ব্রিটজকে রান করেন ১৫০। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড ভেঙে দিয়েছিলেন বছর ২৬ –র  ব্রিটজক।দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৮৩ রান করে রেকর্ড গড়েন ব্রিটজকে। দুই ম্যাচে ২৩৩ রান করেন ব্রিটজকে, ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ২০০ রান করা প্রথম ব্যাটসম্যান হিসেবে পরিচিত হন তিনি।

এরপরেই অস্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম ম্যাচে পান ৫৭ রান। ৮৮ রানের ইনিংসসহ প্রথম চার ইনিংসেও তাঁর রানই সর্বোচ্চ। এই চার ইনিংসে তিনি করেছেন ৩৭৮ রান। দ্বিতীয় তালিকায় রয়েছেন ২৮০ রান নিয়ে টেম্বা বাভুমার। শুধু ওয়ানডে নয়, ২টি টেস্ট ও ১০টি টি-২০ খেলেছেন তিনি।

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

ভারতীয় পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার, কী প্রভাব পড়বে অর্থনীতিতে?

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ